চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৫১

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, চিলির মধ্যাঞ্চলের বনভূমিতে ভয়াবহ দাবানল আশপাশের শহুরে এলাকায় ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সেখানে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে ভয়াবহ দাবানলে হাজার […]
মার্কিন হামলায় ইরানপন্থি ১৮ যোদ্ধা নিহত, ২৬ স্থাপনা ধ্বংস

ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ৮৫ লক্ষ্যবস্তুতে চালানো হামলায় ১৮ ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। হামলায় ২৬টি গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, হামলা অব্যাহত থাকবে। আর কঠিন জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছে ইরান।সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে ড্রোন হামলার মার্কিন সেনা […]
যুক্তরাষ্ট্রের বোয়েস বিমানবন্দরে হ্যাঙ্গার ধসে নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বোয়েস বিমানবন্দরের একটি ভবনের হ্যাঙ্গার ধসে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। বুধবার (৩১ জানুয়ারি) একটি ব্যক্তিগত মালিকানাধীন ভবনের হ্যাঙ্গার ধসে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্মকর্তারা।বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।খবরে বলা হয়েছে, বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল […]
ব্রিকসের নতুন সদস্য হলো সৌদি আরবসহ ৫ দেশ

সদস্যসংখ্যা বাড়লো বিকাশমান পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিকসের। নতুন করে আরও পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে। বুধবার দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী নালেদি পান্দর এ তথ্য নিশ্চিত করেন।ব্রিকসের নতুন সদস্য হওয়া পাঁচ দেশ হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। গত বছরের আগস্টে আর্জেন্টিনাসহ এই পাঁচ দেশকে পূর্ণ সদস্য […]
পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনাসহ নিহত ১৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ১৫ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে চার পাকিস্তানি সেনা এবং দুই বেসামরিক নাগরিক রয়েছেন। সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।প্রাদেশিক কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, সংঘর্ষে কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে। তবে সামরিক বাহিনী পরে বলেছে,‘তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন সন্ত্রাসী মারা গেছে।পাকিস্তান সামরিক বাহিনীর তথ্য শাখা আইএসপিআর বলেছে, ব্যাপক গুলি […]
মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিমের শপথ গ্রহণ

মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে শপথ নিলেন ধনকুবের সুলতান ইব্রাহিম। দেশটির চক্রাকার রাজ ব্যবস্থার অধীনেই বুধবার নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। দেশটির জোহর রাজ্যের শাসক ছিলেন নতুন এই রাজা।৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম ইস্কান্দার রাজপ্রাসাদ কার্যালয়ে একটি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। পরে অফিসের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছেন তিনি। এ সময় অন্যান্য রাজপরিবার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম […]
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আজ মঙ্গলবার তাদের পশ্চিম উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ বছর পিয়ংইয়ংয়ের চালানো ধারাবাহিক অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল তাদের সর্বশেষ অস্ত্র পরীক্ষা। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় ৭টার দিকে (গ্রিনিচ মান সময় ২২০০টা) […]
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাচ্ছে না : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছে না। তবে জর্ডানে ইরানের তীব্র ড্রোন হামলার জবাব দেবে ওয়াশিংটন।হোয়াইট হাউস সোমবার এ কথা জানিয়েছে।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছি না।তিনি আরও বলেছেন, এতে কোনো ভুল নেই জর্ডানে চালানো হামলাটি ছিল তীব্র। এর জবাব দেয়া প্রয়োজন।
জর্ডান সীমান্তে ড্রোন হামলায় নিহত ৩ মার্কিন সেনা

জর্ডানের সীমান্ত এলাকায় ড্রোন হামলায় ৩৭ মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ মার্কিন সেনা নিহত ও ৩৪ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় রবিবার সিরিয়া লাগোয়া জর্ডানের সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে।এদিকে এই হামলার পর চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সিরিয়া লাগোয়া জর্ডানের সীমান্ত এলাকায় […]
আমেরিকার হৃদয় আজ দুঃখভারাক্রান্ত : বাইডেন

জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনাসদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকার হৃদয় আজ দুঃখভারাক্রান্ত।জো বাইডেন বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিশ্রুতি বজায় রাখব। আর এতে কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্রের পছন্দমতো উপায়ে হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহিতা করতে হবে।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ […]