রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল, আতঙ্কিত সাধারণ মানুষ !

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল ! পেট জ্বলছে খিদে। অথচ খাবার নেই জঙ্গলে। অগত্যা খাবার খোঁজে ঘরছাড়া তারা। বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সিংহ। খাবার খুঁজছে তারা। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এমনটা বাস্তবে ঘটে গেল ভারতের গুজরাটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিছে, রাস্তাজুড়ে ঘুরে বেড়াচ্ছে সিংহের দল। সঙ্গে রয়েছে সিংহশাবকও। এমন […]

কিংবদন্তি দীলিপ কুমারের দাফন সম্পন্ন

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দীলিপ কুমারের দাফন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের জুহু কবরস্থানে তাকে দাফন করা হয়।মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দিলীপ কুমারের বয়স হয়েছিল ৯৮ বছর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর […]

ভারতে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৯৩০ জনের মৃত্যু হয়েছে।  এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৪ হাজার […]

করোনা মোকাবেলায় ডব্লিওএইচওর তহবিল ঘাটতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (ডব্লিওএইচও) টিকা, চিকিৎসা, শনাক্ত এবং সরঞ্জামসহ করোনা মোকাবেলায় প্রয়োজনীয় যে অর্থের আবেদন জানিয়েছে তাতে ঘাটতি এখনো ১৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। এটি মোট প্রয়োজনের প্রায় অর্ধেক। করোনা মোকাবেলায় ধনী ও দরিদ্র দেশের সক্ষমতায় বিস্তর ফারাকের প্রেক্ষাপটে সংস্থা মহাসচিব টেডরস আধানম গেব্রিয়াসিস সতর্ক করে বলেছেন, মহামারি শুরুর ১৮ মাসেরও বেশি সময় পরে এটি এখনো বিপজ্জনক […]

আফগান-তাজিকিস্তান সীমান্ত সুরক্ষায় প্রস্তুত রুশ সেনাবাহিনী

তাজিকিস্তানে মোতায়েনকৃত রুশ সেনাবাহিনী মঙ্গলবার সামরিক মহড়ায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ মহড়া এমন সময় অনুষ্ঠিত হলো যখন আফগানিস্তান থেকে অনেক সেনা তাজিকিস্তানে প্রবেশ করছে এবং রাশিয়া তাজিক-আফগান সীমান্ত সুরক্ষা রাখতে প্রস্তুতির কথা জানিয়েছে।  আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো প্রত্যাহার প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যেতে দেশটিতে তালেবানরা সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে […]

ডেল্টার পর করোনার নতুন আতঙ্ক ল্যাম্বডা, ৩০ দেশে শনাক্ত

সারা বিশ্বজুড়ে করোনার প্রভাব শুরু হওয়ার পর মিউটেশনের মাধ্যমে এর রুপ পরিবর্তন হচ্ছে।  ধারাবাহিকভাবে আলফা, বেটা, গামা, ডেল্টা ভ্যারিয়েন্ট সারা বিশ্বজুড়ে তা’ণ্ডব চা’লাচ্ছে। এবার ডেল্টার পর নতুন আতঙ্ক ছড়াচ্ছে করোনার ল্যাম্বডা ভ্যারিয়েন্ট।  এরই মধ্যে ৩০টি  দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে মালোয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এই ল্যাম্বডা ভ্যারিয়েন্ট প্রথম ধরা […]

যাত্রীসহ রাশিয়ার প্লেন নিখোঁজ

যাত্রীসহ রাশিয়ার একটি প্লেন নিখোঁজ হয়েছে।  জানা যায়, ওই প্লেনটি যথা সময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সেটি নিখোঁজ হয়েছে। এটি একটি  এএন-২৬ বিমানটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, প্লেনে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে […]

সহিংসতা, গোলাগুলি, রক্তাক্ত কমপক্ষে ১৫০ জন নিহত

হঠাৎ যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত বেড়ে গেছে। হয়েছে ভয়ানক রক্তারক্তি, গুলি, বড় উৎসব স্বাধীনতা দিবস উদযাপনের ঘনঘটার মাঝেই কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন গোলাগুলির ঘটনায়। গত ৭২ ঘণ্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে।  স্থানীয় সময় শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে।  গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিএনএন। গান ভায়োলেন্স […]

করোনা: চীনা বন্দরে রপ্তানি বাধাগ্রস্ত, বিশ্ব বাণিজ্যে স্থবিরতা

কিয়েল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি (আইএফডাব্লিউ) প্রকাশিত এক রিপোর্টে গত ৩০ জুন জানিয়েছে, করোনা সংক্রমণের জেরে বন্দর বন্ধ থাকার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে। কিয়েল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির গবেষকরা দেখেছেন, বর্তমানে চীনের পিয়ার্ল রিভার ডেল্টা এলাকায় জাহাজে মালামাল স্থানান্তরে যে বিলম্ব হচ্ছে, ২০২০ সালের আগস্টে সে ধরনের পরিস্থিতি ছিল। কঠোর লকডাউন পরবর্তী […]

পালিয়ে যাচ্ছে আফগান সেনারা

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে শয়ে শয়ে সরকারি সেনারা তাজিকিস্তান সীমান্ত দিয়ে পালিয়েছে। আল-জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর আরও তিনশ’ সদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।  রবিবার তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সীমান্ত অতিক্রম করে।বিবৃতিতে আরও বলা […]