ব্রাজিলে প্রলয়ঙ্করী বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী বন্যায় মৃতের সংখ্যা বুধবার ১০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া নতুন করে সৃষ্টি হওয়া ঝড়ঝঞ্জার কারণে নিখোঁজ লোকজনকে খুঁজে বের করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।রিও গ্রান্দে দো সুল রাজ্যের ইতিহাসে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে আর দেখা যায়নি। বন্যার কারণে রাজ্যটির প্রায় ৪০০ পৌর শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় […]

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি একই পরিবারের নিহত ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলায় আরও সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।মিসরে যুদ্ধবিরতি আলোচনার আগে গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটল।বুধবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরে বুধবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় একটি […]

ব্রাজিলে বন্যায় নিহত বেড়ে ৯০, পানির নিচে বহু শহর

কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুল। প্রদেশটিতে বহু শহর পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ১৩০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য […]

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠান বাতিল

গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধের অবসান ও মার্কিন সমর্থন প্রত্যাহারের দাবিতে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ইসরায়েলবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৫ মে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাতিল করেছে।দেশটির ৪৫টি রাজ্যের প্রায় […]

চীনে হাসপাতালে ছুরি হামলায় নিহত ২

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি হাসপাতালে ছুরি হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইউনান প্রদেশের ঝেনজিয়ং পিপলস হাসপাতালে ছুরি হামলার ঘটনা ঘটেছে। হামলায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। তবে হতাহতের এ সংখ্যা […]

রাফায় ইসরায়েলের হামলায় নিহত ১৯

ইসরায়েলে হামাসের রকেট হামলার জবাবে রাফায় পাল্টা হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার রাফা সীমান্তের কাছে হামাসের একটি সশস্ত্র শাখার রকেট হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে।হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, হামলাটি ক্রসিং এবং এর আশেপাশের […]

আল-জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান, ভাঙচুর

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার জেরুজালেম অফিসে অভিযান চালিয়ে ভাঙচুর করেছে ইসরায়েলি পুলিশ।রোববার রাতে রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়েছে, একজন ইসরায়েলি কর্মকর্তা এবং আল-জাজিরার একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলে আল-জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর এ অভিযান চালানো হয়।অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকের অফিসাররা একটি হোটেল রুমে ক্যামেরার সরঞ্জাম ভাঙছেন।রয়টার্স জানিয়েছে, হোটেলের ওই রুমটি […]

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদিকে যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না বলে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র।শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথা বলেন।তিনি বলেন, সমন্বিত দৃষ্টিভঙ্গি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা ইসরায়েল ও সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত।তিনি আরও […]

পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সেনারা শনিবার অধিকৃত পশ্চিম তীরে ১২ ঘণ্টা অবরোধের সময় একটি ভবনে ৫ জন ফিলিস্তিনকে হত্যা করেছে।হামাসের সশস্ত্র শাখা, ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড তাদের তুলকারেম প্রধান আলা আদিবসহ তিন যোদ্ধার মৃত্যুর খবর দিয়েছে।এএফপির একজন ফটোগ্রাফার তুলকারেমের শহরের উত্তরে দেইর আল-ঘুসুন গ্রামে সেনা মোতায়েন দেখেছেন।ফটোগ্রাফার রিপোর্ট করেছেন, সৈন্যরা একটি ভবন সমতল করার জন্য বুলডোজার মোতায়েন […]

মক্কায় প্রবেশে সৌদির বাসিন্দাদেরও লাগবে অনুমতি

সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর ঘোষণা দিয়েছে শনিবার থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে সৌদির বাসিন্দাদেরও অনুমতি লাগবে। হজ সংক্রান্ত আইন বাস্তবায়নের অংশ হিসেবে এমন ঘোষণা দেওয়া হয়েছে।দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই অনুমতি নিতে হবে।হজ যাত্রীদের নিরাপত্তা ও হজের প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে এই […]