রোহিঙ্গাদের সহায়তায় আরও ১৭০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

রাখাইন এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে আরও ১৭০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অফ স্টেট) এন্টনি জে. ব্লিঙ্কেন।বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র নতুন এ সহায়তার ঘোষণা দেয় বলে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, নতুন এই আর্থিক সহায়তার মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট […]

মেক্সিকোতে ১০ জনকে গুলি করে হত্যা

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি পানশালায় সশস্ত্র হামলাকারীরা ১০ জনকে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের তারিমোর পৌরসভায় স্থানীয় সময় গত […]

রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

ওয়েস্টমিনস্টার হলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তাঁকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাঁকে পাবলিক অর্ডার আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ওয়েস্টমিনস্টার […]

নেপালে ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ-১০

নেপালের পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। খবর রয়টার্সের।রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। তুমুল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  নেপালের পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত ও […]

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৩০

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। খবর- বিবিসির। দেশ দুটির মধ্যে এক হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি বিতর্কিত। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি এ নিয়ে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু […]

ইউক্রেনে এখনও পুরোপুরি আক্রমণ শুরু করিনি : পুতিন

ইউক্রেনে এখনো পুরোপুরি আক্রমণ শুরু হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, আমি তোমাদের (ইউক্রেন) মনে করিয়ে দিচ্ছি— রাশিয়ান সৈন্যরা পুরোপুরি আক্রমণ শুরু করেনি। কেবল পেশাদার সেনারাই যুদ্ধ করছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের বিষয়ে সরকারি এক বক্তব্যে এ কথা বলেন পুতিন। খবর বিবিসির। বিবিসি জানায়, ইউক্রেনের বাহিনীর দাবি গত ছয় দিনে তারা খারকিভের […]

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করছে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি উদ্বেগের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস গুয়েন।শনিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ প্রতিনিয়তি পর্যবেক্ষণ করছে, মিয়ানমারের মিশনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।তিনি আরও বলেন, সত্যি বলতে পুরো ঘটনা স্পষ্ট নয়। যদিও ঘটনাস্থলে দেখবার অনুমতি নেই। তাই উভয় দেশকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেন […]

যুক্তরাজ্যের রানিকে শেষবিদায় জানাতে হাজারো মানুষের ঢল

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে নেওয়ার সময় সমবেত হয় হাজারো মানুষ। শোকযাত্রায় ছিলেন রানির নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি। তাঁদের সঙ্গে ছিলেন রানির পুত্র অর্থাৎ নতুন রাজা তৃতীয় চার্লস। বিবিসির প্রতিবেদনে জানা যায়, রানির কফিনটি দেখার জন্য বুধবার (১৪ সেপ্টেম্বর) টেমস নদীর দক্ষিণ তীর বরাবর দুই মাইলেরও বেশি লম্বা লাইন হয়। আগামী কয়েক […]

করোনা মহামারির শেষ দেখা যাচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন করে পাওয়া প্রতিবেদনে কোভিড-১৯ এ আক্রান্তের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। বিশ্বকে এই মহামারি শেষ করার সুযোগটি কাজে লাগাতে বুধবার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেবরিয়াসাস আধানম জানিয়েছেন, ২০১৯ সালের শেষের দিকে শনাক্ত হওয়ার পর থেকে সারাবিশ্বে লক্ষাধিক মানুষ করোনায় মারা গেছে। ২০২০ সালের পর গত মার্চ থেকে […]

একটু শান্তির খোঁজে ৫৩ বিয়ে করলেন সৌদির আবু আবদুল্লাহ্‌

২০ বছর বয়সে প্রথমবার বিয়ে করেছিলেন। তারপর পেরিয়ে গেছে ৪৩টি বসন্ত। আর এই ৪৩ বছরে মোট ৫৩ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যারা তাকে চেনেন, তাদের অনেকেই তাকে ডাকেন ‘বহুবিবাহের রাজা’ বলে। আসল নাম আবু আবদুল্লাহ্‌। ৫৩টি বিয়ের পর সৌদি আরবের বাসিন্দা আবদুল্লাহ্‌র অবশ্য দাবি, অনেক হয়েছে, আর না। এবার বিয়ে করা থামাতে চান তিনি। সংবাদমাধ্যমে […]