৬৩ বছরের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

হংকংয়ে তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে আরও ৪৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।আগুন লাগার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। কয়েকটি ভবন থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যাচ্ছে।স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক […]

পার্লামেন্টে বোরকা নিয়ে ব্যঙ্গ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত

ব্যঙ্গ করার উদ্দেশ্যে বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ করা অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসনের পদ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এই কাজের জন্য তার সহকর্মী সিনেটররা তাকে প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।কুইন্সল্যান্ডের এই সিনেটর দীর্ঘদিন ধরে জনসমক্ষে পূর্ণ মুখ ঢাকা পোশাক পরিধান […]

গাজা যুদ্ধে মৃত্যুর সংখ্যা এক লাখের বেশি: রিপোর্ট

গাজা যুদ্ধের দুই বছরে প্রকৃত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা ‘জাইট’। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হিসাব অনুযায়ী, গাজায় অন্তত এক লাখ মানুষ নিহত হয়েছেন বা মারা গেছেন।উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রস্টকে অবস্থিত এই গবেষণা প্রতিষ্ঠান জানায়, যুদ্ধের প্রথম দুই […]

মধ্যরাতে আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তান

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু এবং অন্যজন নারী।মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে এই […]

এবার ভূমিকম্পে কাঁপলো সৌদি-ইরাক-ইরান

ভূমিকম্পে কেঁপে উঠেছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৪।একই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫.০৯।সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো মদিনা […]

কুয়েত প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত, কার্যকর ২৩ ডিসেম্বর

আবাসন (ইকামা), ভিজিট ভিসা এবং নির্ভরশীলদের স্পন্সর ফি–সহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে কুয়েত সরকার। আগামী হতে যাওয়া এই নতুন সিদ্ধান্তে ইকামা নবায়ন, ভিসা শর্ত, নির্ভরশীল ফি এবং নির্বাসন সংক্রান্ত বিধানে বড় পরিবর্তন আনা হয়েছে।নতুন আইন অনুযায়ী কুয়েতে আবাসন ও ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে, যা প্রবাসীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে। সবচেয়ে […]

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৪ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, হামলায় আহত হয়েছেন আরও ৮৭ ফিলিস্তিনি।প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, প্রথম আঘাতটি আসে ঘনবসতিপূর্ণ রিমাল এলাকায়, যা একটি গাড়িতে আঘাত হানে। হামলার পর গাড়িটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এ ঘটনায় নিহত পাঁচজন ওই গাড়ির যাত্রী […]

ভিয়েতনামে ভয়াবহ দুর্যোগ, মৃতের সংখ্যা বেড়ে ৯০

দক্ষিণ-মধ্য ভিয়েতনামে টানা ভারি বৃষ্টি, পাহাড়ি ধস ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০–এ দাঁড়িয়েছে। এছাড়াও আরও ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।অক্টোবরের শেষ দিক থেকে শুরু হওয়া এই দুর্যোগ পর্যটনকেন্দ্র ও কৃষিপ্রধান অঞ্চলগুলোকে বিপর্যস্ত করে ফেলেছে। গত সপ্তাহে মধ্য ভিয়েতনামের কিছু […]

নাইজেরিয়ায় স্কুল থেকে ২২০ জনের বেশি শিক্ষার্থী-শিক্ষককে অপহরণ

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। কর্তৃপক্ষ শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ।ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ২১৫ শিক্ষার্থীই ছাত্রী। এছাড়া আরও ১২ জন শিক্ষককে তুলে নিয়ে গেছে হামলাকারীরা।আফ্রিকার সবচেয়ে […]

শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইউক্রেনের জন্য এই শান্তি প্রস্তাবে সাড়া দেয়ার শেষ সময় এখনও আগামী বৃহস্পতিবারই (২৭ নভেম্বর) ধরে রেখেছেন তিনি।তবে আলোচনায় অগ্রগতি হলে সময়সীমা বাড়ানো যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।শুক্রবার (২১ নভেম্বর) ফক্স নিউজ […]