ইরানে ৫-১১ বছর বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন

ইরানে ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য করোনাভাইরাসের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়। তবে শিশুদের টিকা দেওয়ার আগে এ ব্যাপারে তাদের মা-বাবার অনুমতি নিতে হবে। তাদের সম্মতি পেলেই কেবল শিশুদের টিকার দেওয়া যাবে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হাশেমি শনিবার সাংবাদিকদের জানান, ন্যাশনাল অ্যান্টি করোনাভাইরাস হেডকোয়ার্টার ৫ থেকে ১১ বছরের […]

ইউক্রেন নিয়ে মন্তব্য : জার্মানির নৌবাহিনী প্রধানের পদত্যাগ

ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জের ধরে পদত্যাগ করেছেন জার্মানির নৌবাহিনী প্রধান কেই-আচিম শোনবাচ। জার্মানির নৌবাহিনী প্রধান বলেছিলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে চায় না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শ্রদ্ধা আশা করেন।  যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর দাবি, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে চাইছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। পুতিনের দাবি, রাশিয়া তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পশ্চিমা সামরিক […]

ইয়েমেনে কারাগারে বিমান হামলা, নিহত-৭০

ইয়েমেনের একটি কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে সাদা প্রদেশের একটি বন্দি শিবিরে হামলা চালায় সৌদি সামরিক জোটের বিমান বাহিনী। ওই শিবিরে ইয়েমেনি বন্দি ছাড়াও বেশ কয়েকজন আফ্রিকান অভিবাসন প্রত্যাশী ছিলেন। জানা গেছে, বিমান হামলায় নিহত ও আহতদের সন্ধানে বন্দি শিবিরের […]

সেন্টমার্টিন দ্বীপের জন্য বাংলাদেশকে ডিক্যাপ্রিওর অভিনন্দন

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঘিরে প্রায় ২ হাজার বর্গকিলোমিটার এলাকাকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন হলিউড তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও।পরিবেশবাদী এ অভিনেতা শুক্রবার নিজের টুইটার একাউন্টে এক টুইটে তিনি এ অভিনন্দন জানিয়েছেন। ডিক্যাপ্রিও লিখেছেন, ‘সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে নতুন সংরক্ষিত অঞ্চল ঘোষণা করায় বাংলাদেশ সরকার, স্থানীয় মানুষ এবং এনজিওগুলো অভিনন্দন। এ পদক্ষেপ বাংলাদেশের একমাত্র […]

২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী রেকর্ড ৩৬ লাখ করোনা শনাক্ত, মৃত্যু ৯ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ অতিদ্রুত ছড়িয়ে পড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। দৈনিক আক্রান্তের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগের ২৪ ঘণ্টায় ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন শনাক্ত হয়েছিল। একদিনে এটিই ছিল সর্বোচ্চ শনাক্ত।এদিকে, গেল […]

মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত-৭

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮তলায় আগুন লাগে।মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, আবাসিক ভবনটির […]

উইলিয়ামসের সেঞ্চুরি পরও জিম্বাবুয়ের হার

অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিলেন জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামস। দুর্দান্ত ব্যাটিং করলেন রেগিস চাকাভাও। তাদের ব্যাটে ভর করে বোর্ডে ২৯৬ রানের বিশাল একটি স্কোরও তুলেছিল জিম্বাবুয়ে। তবুও জিততে পারলো না তারা। স্বাগতিক শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে। হাতে বাকি ছিল তখনো ৯টি বল।লঙ্কানদের হয়ে কেউ সেঞ্চুরি করতে পারেনি। তবে তাদের তিনটি সত্তোরোর্ধ্ব ইনিংস […]

কোহলি ইস্যুতে সৌরভ-শাহকে নিয়ে ডামাডোলে ভারতীয় ক্রিকেট !

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোহলি সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন আলোচনা চলছে। এমন অবস্থায় কোহলির পদত্যাগে নেটিজেনদের টার্গেটে সৌরভ।বোর্ডের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। প্রকাশ্যেই বোর্ড সভাপতির মন্তব্য খন্ডন করে বিতর্ক আকাশ ছুঁইয়ে দিয়েছিলেন কোহলি। আর তা শেষমেশ গিয়ে দাঁড়াল অধিনায়ক কোহলির তিন ফরম্যাটেই নেতৃত্ব থেকে সরে গিয়ে। কোহলি স্বেচ্ছায় টি২০-র নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। তবে […]

ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৫৮ হাজার, মৃত্যু-৩৮৫

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৮ হাজার জন; মৃত্যু হয়েছে আরও ৩৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার ১৬ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত কোভিড রোগীদের মধ্যে যাদের নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকোয়েন্স কর হচ্ছে, ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৮ হাজার ২০৯ জনের মধ্যে। […]

করোনায় আক্রান্ত হয়ে ৬ দিনের শিশুর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিশুর। শিশুটির বয়স মাত্র ৬ দিন বলে জানা গেছে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ির ওদলাবাড়িতে। রোববার (১৬ জানুয়ারি) ওদলাবাড়ি হাসপাতালে মারা যায় শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে শিশুটি মারা গেছে। চিন্তার বিষয়, শিশুটির মা-ও কোভিড পজিটিভ।১১ জানুয়ারি ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির। ১৩ তারিখ হাসপাতাল থেকে ডিসচার্জ […]