প্রতিরোধ যোদ্ধারা চায় না গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চায় না গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাক। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ কথা বলেছেন হামাসের মুখপাত্র। এই চুক্তির আওতায় শনিবার আরও তিনজনকে জিম্মি মুক্ত করতে সম্মত হয়েছিল হামাস। তবে ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে জানিয়েছে, এই সপ্তাহে হামাস বলেছে যে তারা হস্তান্তর স্থগিত করছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে শনিবার […]

ইউক্রেনে শান্তি চুক্তির সম্ভাবনা: বিশ্ব বাজারে কমছে জ্বালানি তেলের দাম

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে তেলের সরবরাহ সংকট কমতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে বৃহস্পতিবার বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে।এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা এক দশমিক এক শতাংশ কমে ৭৪ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা […]

মোদিকে পাত্তাই দিলেন না প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, যা জানা গেল

একের পর এক বিশ্বনেতার সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুরোপুরি এড়িয়ে যেতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এমন দৃশ্য দেখা গেছে, যা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।প্রতিবেদনে বলা হয়, সম্মেলনের ভিডিও স্পষ্ট […]

ইউএসএআইডি’র মহাপরিদর্শক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডি’র মহাপরিদর্শক পল মার্টিনকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ইউএসএআইডির এক কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, পল মার্টিনকে গতকালই বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জানিয়ে তাকে ইমেইল দেয়া হয়েছে।ইউএসএআইডির মহাপরিদর্শকের দপ্তর থেকে একটি প্রতিবেদন প্রকাশের এক দিন পরই পল মার্টিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া […]

জিম্মি বিনিময়ের দরজা এখনো খোলা আছে: হামাস

ইসরায়েলের সঙ্গে চলমান জিম্মি-বন্দী বিনিময় চুক্তি পরিকল্পনা অনুযায়ী আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে এ জন্য দেশটিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণের পূর্বশর্ত দিয়েছে সংগঠনটি।এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল হামাস। এরপরই, মার্কিন […]

যুক্তরাজ্যে থাকা টিউলিপের অবৈধ অর্থ জব্দে কাজ করছে দুদক

মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ অর্থ জব্দ করবে বাংলাদেশ। এরই মধ্যে এ নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। এ খবর জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।স্থানীয় সময় রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন। […]

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আর এর পেছনে এক বানরকে দায়ী করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী। দেশটির বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনে একটি বানর ঢুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, শ্রীলঙ্কায় দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য কলম্বোর দক্ষিণে একটি পাওয়ার স্টেশনে এক বানরের অনুপ্রবেশকে দায়ী […]

ব্রাজিলে সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া এক মোটরসাইকেলচালক ও বাসযাত্রী আহত হয়েছেন।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও […]

সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। গতকাল বৃহস্পতিবার চ্যানেল ১৪ কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ মুহূর্তে ওয়াশিংটন সফর করছেন নেতানিয়াহু। সেখানেই তিনি এই সাক্ষাৎকার দেন। খবর জেরুজালেম পোস্টের।প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে […]

বেঁচে গেছে হজের অর্থ, হাজিদের বিপুল অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানে হাজিদের জন্য মোটা অঙ্কের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গত বছর হজ করেছেন এমন হাজিদের ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত ফেরত দেয়ার কথা জানিয়েছেন পাক ধর্মমন্ত্রী চৌধুরী সালিক হুসাইন। মূলত হজের জন্য হাজিদের কাছ থেকে নেয়া অর্থ বেঁচে যাওয়ার কারণেই তা ফেরত দিচ্ছে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশটি। […]