প্রকৃতির মৃত্যুতে প্রেমিকের অডিও ক্লিপ নিয়ে তোলপাড়, আটক ৫

ভারতের ওড়িশায় কালিংগা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি লামসাল নামে এক নেপালি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাবেক প্রেমিকের অডিও ক্লিপ নিয়ে রহস্য তৈরি হয়েছে। একে হত্যাকাণ্ড দাবি করে প্রতিবাদ করলে নেপালি শিক্ষার্থীদের জোরপূর্বক আবাসিক হল থেকে বের করে দেয়া হয়। তবে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজন জামিন পেয়েছেন। খবর এনডিটিভির।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে […]

বাকি সব জীবিত জিম্মির বিষয়ে প্রতিরোধ যোদ্ধাদের চূড়ান্ত সিদ্ধান্ত

অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার দল হামাস। সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, তারা ইসরায়েলের বাকি সব জীবিত জিম্মিদের একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত। তবে এর শর্ত হিসেবে ইসরায়েলকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারসহ স্থায়ী যুদ্ধবিরতির দাবি মেনে নিতে হবে, জানিয়েছে হামাস। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হামাসের […]

কানাডায় ৮০ আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। […]

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে

আলোচনায় বসতে চলেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই আলোচনা অনুষ্ঠিত হবে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।সংবাদমাধ্যমটি বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সাথে […]

দিল্লির পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো বিহার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃদু ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যে এবার কেঁপে উঠল বিহার। সোমবার সকাল ৮টা ২ মিনিটে বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশে এ ভূমিকম্প অনুভূত হয়।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে সংস্থাটি।ধারণা করা হচ্ছে, বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার […]

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

ইউক্রেনের শান্তিরক্ষায় দেশটিতে ব্রিটিশ সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাজ্য। সোমবার এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার।এদিন প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে যোগ দেওয়ার আগে ডেইলি টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে তিনি বলেন, আমরা যদি ভবিষ্যতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও আগ্রাসন আটকাতে চাই, তাহলে ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করা অপরিহার্য।স্টার্মার আরও বলেন, আমরা ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি […]

সমর্থনের বিনিময়ে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেকটা পেতে চায় যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের প্রবল চাপ সত্ত্বেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের বিরল খনিজ সম্পদের অর্ধেক অংশ মার্কিন কোম্পানিগুলোর কাছে হস্তান্তর করার একটি খসড়া চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইজন ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম […]

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে।আর ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন […]

মহাকুম্ভে যাওয়ার পথে উত্তরপ্রদেশে ঝরল ১০ প্রাণ

মহাকুম্ভে যাওয়ার পথে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাসের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে ১০ পুণ্যার্থী নিহত হয়েছে।এনডিটিভি লিখেছে, প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের মেজা এলাকার ওই দুর্ঘটনায় আহত হয়েছে ১৯ জন। ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মোহনা সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। তাদের বহনকারী বোলেরো গাড়ির সঙ্গে মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়।উত্তরপ্রদেশের […]

বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসের কর্মী কমাবে ট্রাম্প প্রশাসন

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বিষয়টি নিয়ে দূতাবাসগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শুক্রবার নাগাদ দূতাবাসের কর্মীদের একটি তালিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পাঠানোর কথা রয়েছে। এরপর পররাষ্ট্র দপ্তর থেকে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।রয়টার্সের তথ্যমতে, দূতাবাসে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া ১০ শতাংশ কর্মীদের ছাটাইয়ের প্রস্তাব করেছে কিছু কিছু […]