করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ

কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে মহামারি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে টিকা কর্মসূচিও জোরদার করা হয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে সাত দিনে প্রতি এক লাখে নতুন করে ২৩০ জন করোনায় সংক্রমিত হয়েছে। বিশ্বে এটি সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে মহামারির মূল কেন্দ্র এখন ইউরোপ। শীতের শুরুতে করোনা মোকাবেলায় […]
লিবিয়া উপকূলে তিন শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার

শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার শুক্রবার বলেছেন, লিবিয়া উপকূল থেকে তিন শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার টুইটার বার্তায় বলা হয়, গত রাতে সাগরে তিন দফা অভিযান চালিয়ে ৩০২ ব্যক্তিকে উদ্ধার করে ত্রিপোলি ও জবিয়ায় নেয়া হয়। এতে বলা হয়, উদ্ধারকৃতদের মধ্যে ৫০ নারী ও ২২ শিশু রয়েছে। তারা আরো […]
সব ক্রিস্টমাস মার্কেট বন্ধ করছে বভারিয়া

জার্মান রাজ্য বভারিয়া করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর তাদের জনপ্রিয় সকল ক্রিস্টমাস মার্কেট বন্ধ ঘোষণা করেছে। মহামারি এ ভাইরাস মোকাবেলায় কঠোর বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।এক সংবাদ সম্মেলনে রাজ্য প্রধানমন্ত্রী মার্কুস সোয়েডার জানান, সেখানকার বর্তমান পরিস্থিতি খুবই, খুবই মারাত্মক এবং সঙ্কটপূর্ণ। তিনি নতুন করে ছড়িয়ে পড়া এ ভাইরাসের চতুর্থ ঢেউয়ের […]
পাকিস্তানের সংসদে আইন পাস : ধর্ষকের শাস্তি খোজাকরণ

একাধিক ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত অপরাধীদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির বিধান রেখে একটি বিল পাস হয়েছে। যৌন অপরাধে দোষীদের দ্রুত সাজা কার্যকর এবং কঠোর শাস্তি নিশ্চিতের লক্ষ্যে পাকিস্তানের সংসদে বুধবার এই বিল পাস হয়।বিলে বলা হয়েছে, রাসায়নিক খোজাকরণ এমন এক প্রক্রিয়া, যেটি করা হলে একজন ব্যক্তি তার জীবনের যে কোনো সময়ে যৌন মিলনে অক্ষম […]
বিশ্বে আরো সাড়ে ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৬ লাখ

চলমান করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৬ লাখে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে […]
ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা

এক বছর ধরে চলে আসা কৃষকদের আন্দোলন সাফল্য পেল ভারতে। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরু নানকের জন্মদিনে শুক্রবার এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভিমোদি বলেন, আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। আসুন, সব আবার নতুন করে শুরু করা […]
আজ ইন্দিরা গান্ধীর ১০৪তম জন্মদিন

আজ ১৯ নভেম্বর। ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৪তম জন্মদিন। তিনিই ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ছিলেন।ইন্দিরা গান্ধী ১৯১৭ সালের ১৯ নভেম্বর ভারতের এলাহাবাদের কাশ্মীরি পণ্ডিত নেহেরু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জওহরলাল নেহরু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর ছাত্র জীবনের অধিকাংশ সময় কেটেছে বিদেশে পড়াশোনা […]
ভারতীয় রাজনীতির ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র ইন্দিরা গান্ধী

ইন্দিরা গান্ধীই ভারতের এখনো পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। অনেকে বলতেন, ইন্দিরা চমক দিতে পছন্দ করতেন। শেষ চমকটা বোধ হয় ইন্দিরা গান্ধী নিজের জীবন দিয়েই দিয়ে গেছেন। আচমকা দেহরক্ষীর গুলিতে কাটা কবুতরের মতো তড়পাতে তড়পাতে মৃত্যুবরণ করেন বর্ণিল জীবনের এই রাজনীতিবিদ। ভারতবাসী তাই আজও মেনে নিতে পারেন না তার এই […]
প্রথমবারের মতো জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত

জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।বুধবার (১৭ নভেম্বর) জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশনটি গৃহীত হয়। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার […]
ডলারের বিপরীতে জাপানি মুদ্রার ব্যাপক দরপতন

মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন হয়েছে। গত চার বছর আট মাসের মধ্যে এবারই ইয়েনের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এদিন টোকিওতে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্য ১১৪ ইয়েনের কিছু বেশি ছিল।যুক্তরাষ্ট্রে দেখা দেওয়া মুদ্রাস্ফীতিবিষয়ক উদ্বেগের কারণে দীর্ঘমেয়াদি সুদের হার বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ইয়েন বিক্রি করে ডলার কিনে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি […]