মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়তে মার্কিন নাগরিকদের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখনই ছাড়তে মার্কিন নাগরিকদের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেয়া পোস্টে এই তাগিদ দেয়া হয়।দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।গত শনিবার […]
খামেনি নিহত হয়েছেন, তার মরদেহ পাওয়া গেছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে বলে দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনেয়ির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।শনিবার সকালের দিকে […]
খামেনির দায়িত্ব নিলেন পেজেশকিয়ান, অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা নেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। খবর গালফ নিউজের।প্রতিবেদন অনুযায়ী, এই অস্থায়ী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং নেতৃত্ব পরিষদ (গার্ডিয়ান কাউন্সিল)-এর একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন। দেশটির সংবিধানের ১১১ নম্বর […]
হত্যাকাণ্ড খামেনিকে শক্তিশালী ‘প্রতীকে’ পরিণত করবে: আলি হাসেম

আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড তাকে তার সমর্থকদের কাছে একটি শক্তিশালী প্রতীকে পরিণত করবে। এমনটি জানিয়েছেন কাতারের দোহা থেকে প্রতিবেদন করা সাংবাদিক আলি হাসেম। খবর আল জাজিরার।তার ভাষ্য অনুযায়ী, ‘সবকিছু নির্ভর করছে এই যুদ্ধ কীভাবে শেষ হয় তার ওপর।’ তবে তিনি মনে করেন, যারা ‘উইলায়াত আল-ফকিহ’ মতাদর্শে বিশ্বাসী-যে তত্ত্বের ভিত্তিতে ইসলামি বিপ্লব গড়ে উঠেছিল-তাদের কাছে খামেনেয়ি […]
দৃষ্টিহীন শরণার্থীকে কনকনে ঠান্ডার রাতে ছেড়ে দেয় মার্কিন পুলিশ, পরে নিথর দেহ উদ্ধার

প্রায় দৃষ্টিহীন এক রোহিঙ্গা শরণার্থীর মরদেহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর থেকে উদ্ধার করা হয়েছে। মৃতের নাম নুরুল আমিন শাহ আলম (৫৬)। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কাউন্টি কারাগার থেকে মুক্তির পর তাকে একটি কফিশপের কাছে নামিয়ে দেয় মার্কিন সীমান্ত টহল সংস্থা ইউএস বর্ডার প্যাট্রোল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।বাফেলো পুলিশ বিভাগ জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) […]
ইউক্রেনের হামলায় নাজেহাল রাশিয়া: হতাহত ১৭, ধ্বংস মেডিকেল ইউনিট

ইউক্রেনের নজিরবিহীন হামলায় রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলে একটি শিল্পপ্রতিষ্ঠানে ৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ব্রায়ানস্ক অঞ্চলে কামিকাজে ড্রোন হামলায় একটি চিকিৎসা ও প্রসূতি সেবা কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। বুধবার হামলার পরিণতির এ তথ্য তুলে ধরেছে রুশ সংবাদ সংস্থা তাস।স্মোলেনস্ক অঞ্চলে একটি কোম্পানিতে হামলার ঘটনায় আঞ্চলিক […]
সংযুক্ত আরব আমিরাতের লটারিতে প্রথমবার টিকিট কেটেই

ভাগ্য বদলে গেছে ভারতীয় প্রবাসী যুবকের। ভাড়া বাসায় থাকা ৪২ বছর বয়সী মুরুগানন্থ গোবিন্দন জিতে নিয়েছেন ৫০ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৭৫ লাখ টাকার সমান।‘লাকি ডে’ ড্র–এর নতুন ফরম্যাটে ঘোষিত দ্বিতীয় পুরস্কারের এই অর্থ তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ভাগ করে নেবেন। আয়োজক সংস্থা জানায়, গত শনিবার অনুষ্ঠিত ড্র নম্বর […]
অবরুদ্ধ গাজায় চলছে রক্তপাত, তেল আবিব সফরে নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলে পৌঁছেছেন। এটি তার দ্বিতীয় সফর। দুই দিনের এ সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং দেশটির পার্লামেন্ট ন্যাসেটে ভাষণ দেয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার।ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক এখন অসাধারণ জোটে রূপ নিয়েছে এবং সফর চলাকালে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে। […]
নিষেধাজ্ঞা ও যুদ্ধের আশঙ্কা: তেল বাণিজ্যে ‘অস্বচ্ছ ট্রাস্টি’ ব্যবস্থায় ভরসা ইরানের

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান তেল বিক্রি ও জরুরি পণ্য আমদানিতে আরও বেশি করে অনানুষ্ঠানিক ও ‘অস্বচ্ছ ট্রাস্টি’ ব্যবস্থার ওপর নির্ভর করছে। তবে এই ব্যবস্থাকে ঘিরে বিপুল অঙ্কের অর্থ ফেরত না আসা, প্রাতিষ্ঠানিক জবাবদিহির অভাব এবং দুর্নীতির ঝুঁকি নিয়ে দেশটির বিচার বিভাগ ও বিশেষজ্ঞ মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।আল জাজিরা বলছে, […]
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে লেবাননে দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় লেবাননে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের এমন আচরণ আগামী কয়েক দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।কূটনৈতিক সূত্রের বরাতে গার্ডিয়ান জানায়, এই উত্তেজনা যুদ্ধের দিকে গড়ালে ইরানের পাল্টা হামলার ঝুঁকি […]