আগের মতো নেই বাংলাদেশিদের ভিড়, কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের হতাশা

ঈদকে সামনে রেখে কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেটে এখন কেনাকাটার ব্যস্ততা। তবে আগের মতো বাংলাদেশি ক্রেতাদের ভিড় এবার চোখে পড়ছে না। ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ বাংলাদেশি চিকিৎসা ভিসায় কলকাতায় এলেও তাদের বড় অংশের অর্থ খরচ হচ্ছে চিকিৎসায়। ফলে ঈদের বাজারে বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি আগের তুলনায় কম। তবুও শেষ মুহূর্তে অনেকে চিকিৎসার ফাঁকে কিছু কেনাকাটা করে নিচ্ছেন।ব্যবসায়ীরা জানাচ্ছেন, […]
৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান দাবি করেছে, ইসরায়েলসহ ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি ও স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের নিক্ষেপ করা ‘ভারী ক্ষেপণাস্ত্র’ ইসরায়েলের তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ধরনের আঘাত হেনেছে।সংস্থাটি বলেছে, শহরজুড়ে ‘অবিরাম অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ’ এবং ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ […]
খামেনি জীবিত নেই শুনেছি, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিষয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মোজতবা খামেনির জীবিত থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, ইরান আলোচনায় আগ্রহী হলেও এখনই কোনও সমঝোতায় যেতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হলো বিপর্যস্ত কিউবা

তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা অবশেষে দ্বিপাক্ষিক বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে। শুক্রবার (১৩ মার্চ) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তথ্য নিশ্চিত করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকিউবাজুড়ে সম্প্রচারিত ওই ভাষণে দিয়াজ-কানেল বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান খুঁজতেই এই আলোচনা শুরু হয়েছে।গত কয়েক মাস ধরে কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়িয়ে […]
একযোগে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।জেসিএসের মতে, আজ (শনিবার) স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার […]
ইরান ইস্যুতে জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন, তীব্র বাদানুবাদ

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তীব্র কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা যেখানে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদারের পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে রাশিয়া ও চীন সেই পদক্ষেপের বিরোধিতা করেছে। বৈঠকে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও তুলেছে। আর এই ঘটনা ইরানকে কেন্দ্র করে বৈশ্বিক শক্তিগুলোর বিভাজনকে আরও স্পষ্ট করে […]
কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে রাতভর বিমান হামলা পাকিস্তানের

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান কর্তৃপক্ষের দাবি, রাজধানী কাবুলসহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে চালানো এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। পাকিস্তান বলছে, এসব হামলার লক্ষ্য ছিল পাকিস্তানি তালেবান জঙ্গিগোষ্ঠী।সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। কাবুল পুলিশের মুখপাত্র খলিল জাদরান জানান, আফগান রাজধানীতে বাড়িঘরে বোমাবর্ষণের ফলে […]
রেকর্ড পতন, সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্লেষকেরা বলছেন, তেলের দাম উচ্চ পর্যায়ে থাকলে ভারতের অর্থনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে এবং মূল্যস্ফীতিও বাড়তে পারে।বার্তাসংস্থা রয়টার্স বলছে, শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় […]
রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৭

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রায়াঙ্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। বুধবার (১১ মার্চ) ব্রায়াঙ্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিভিশন চ্যানেল সলোভিয়ভ লাইভে সরাসরি সম্প্রচারে এ তথ্য জানান।গভর্নর বলেন, ‘হামলায় আমাদের সাতজন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। গেল মঙ্গলবার মস্কো সময় সন্ধ্যা প্রায় ছয়টার দিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী ব্রায়াঙ্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।তিনি […]
কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানলো ইরান, হাইফা-তেল আবিব-জেরুজালেমেও হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত, ইরাক ও বাহরাইনসহ একাধিক দেশে হামলার দাবি করেছে তারা। এদিকে কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।সংবাদমাধ্যম আল […]