ফের আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ৫

আফগানিস্তানে আবারও ভূকম্পন আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত পাঁচ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা রয়টার্স।আজ শুক্রবার আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএসসি) তথ্যমতে, এদিন পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত […]
করোনা : বিশ্বজুড়ে আরও ১২০০ মৃত্যু, শনাক্ত ৭ লক্ষাধিক

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১২০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে […]
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ। আজ বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে। বিবিসি বলছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিবে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের […]
ফের ১৪ দিনের রিমান্ডে পি কে হালদার

ভারতে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার (পি কে) হালদারের ফের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২১ জুন) সকালে তাকে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ মোট ছয় অভিযুক্ত। ১৪ দিনের […]
অস্ট্রেলিয়ার প্রথম হিজাবধারী সিনেটর ফাতিমা

মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন ফাতিমা পেমান। তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম সিনেটর। ২৭ বছর ফাতিমাই হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম হিজাবধারী মুসলিম নারী। তাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করবেন পশ্চিম অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত এ সিনেটর। ফাতিমা বলেন, ‘সোমবার চূড়ান্ত ফল আসার পর ফাতিমা বলেন, আমি আফগান ও […]
মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন, কমছে শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ক্ষমতা

প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান সংশোধনের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। স্থানীয় সময় গত সোমবার শ্রীলঙ্কার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন দেয়। তবে এই প্রস্তাবটি কেবল দেশটির পার্লামেন্টে পাস হলেই আইনে পরিণত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জনসাধারণ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছে। এমতাবস্থায় প্রেসিডেন্টের […]
ডুবে গেল হংকংয়ের ভাসমান রেস্তোরাঁ জাম্বো

হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্তোরাঁটি ডুবে গেছে। জাম্বো নামের রেস্তোরাঁটি প্রায় ৫০ বছর চালু ছিল। পোতাশ্রয় থেকে সরিয়ে নেওয়ার কয়েক দিন পর রেস্তোরাঁটি ডুবে যায়। মূল কোম্পানি অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ চীন সাগরে রেস্তোরাঁটি ডুবে যায়। এ ঘটনায় তারা খুবই মর্মাহত বলে জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি। কোভিড-১৯ […]
যুক্তরাষ্ট্রের কারখানায় গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলিবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে। অভিযুক্ত বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। অবশ্য তার আগে পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে সে। বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে […]
নিজেকে ‘পিটার দ্য গ্রেট’ ভাবছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার হারানো অঞ্চল ফিরিয়ে নেওয়া এবং রক্ষা করা প্রয়োজন। বৃহস্পতিবার দেশের তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। বক্তব্যে পুতিন নিজেকে ‘পিটার দ্য গ্রেট’র সঙ্গে তুলনা করেন।আল-জাজিরার খবরে বলা হয়েছে, তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আলাপে পুতিন সেন্ট পিটারর্সবার্গ জয় করে নতুন রুশসাম্রাজ্য প্রতিষ্ঠা করার সঙ্গে তার ক্রিমিয়া অঞ্চল সংযুক্ত […]
ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মাদ্রিদে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জোটের ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জোয়ান।আগামী ২৮ জুন ও ২৯ জুন স্পেনের মাদ্রিদে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইউক্রেনীয় সংবাদমাধ্যম দ্যা কিয়েভ ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে জোয়ান বলেন, এই শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে […]