বিক্ষোভ নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক, যুক্তরাষ্ট্র-ইরানের তীব্র বাকযুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকির মধ্যে দেশটিতে প্রাণঘাতী বিক্ষোভ নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে জাতিসংঘের ১৫ সদস্যের প্রভাবশালী এই সংস্থার সদস্যরা ইরানের প্রতিনিধির কাছ থেকে বিক্ষোভের বিষয়ে শুনেছেন। এদিকে এই বৈঠকে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। নিরাপত্তা পরিষদে দুই দেশের দূতদের পাল্টাপাল্টি বক্তব্যে ইরান সংকট ঘিরে আন্তর্জাতিক টানাপোড়েন […]
ইরান ইস্যুতে শেষ মুহূর্তের কূটনীতি, ট্রাম্পকে হামলা না চালাতে রাজি করায় যে ৪ মুসলিম দেশ

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে শেষ মুহূর্তে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার চারটি প্রভাবশালী দেশ সরাসরি হস্তক্ষেপ করেছে। সৌদি আরব, কাতার, তুরস্ক ও ওমানের কূটনৈতিক তৎপরতায় আপাতত হামলা থেকে বিরত থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্যই সামনে এসেছে। তবে পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হলেও চাপ, নিষেধাজ্ঞা ও উত্তেজনা অব্যাহত রয়েছে এখনও।সংবাদমাধ্যম দ্য নিউজ বলছে, ইরানে […]
আমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের

ইরানকে সরাসরি বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তেহরানে হামলা চালাতে চান না। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই তথ্য সামনে এসেছে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যে। এরই মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং তুরস্ক।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, […]
পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এমন উদ্যোগের পাশাপাশি পারস্পরিক আস্থা ও বিস্তৃত আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তুরস্কের এই শীর্ষ কূটনীতিক।সংবাদমাধ্যম দ্য ডন বলছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে এক […]
যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে

ইরানে চলমান বিক্ষোভ ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাবৃদ্ধি অব্যাহত থাকলে গোটা মধ্যপ্রাচ্য এবং এর আশপাশের অঞ্চলে বিপর্যয় দেখা দেবে।গতকাল মঙ্গলবার রাজধানী দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, “(ইরান ও […]
থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ল ক্রেন, নিহত অন্তত ২২

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী ট্রেনে একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল ট্রেনটি।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দুর্ঘটনাস্থলে একটি উচ্চগতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত ক্রেন […]
পাকিস্তানের কাছ থেকে ৪০টিরও বেশি জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে চায় ইন্দোনেশিয়া

দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। পাকিস্তানের যুদ্ধবিমান ও ড্রোন কেনা নিয়ে দেশটির সঙ্গে ইন্দোনেশিয়ার একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তির পথ উন্মুক্ত হতে চলেছে বলে জানা গেছে। আলোচনার কেন্দ্রে রয়েছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান এবং নজরদারি ও হামলার সক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ড্রোন, যা এ অঞ্চলের সামরিক ভারসাম্যে […]
এক লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, বাদ যাননি শিক্ষার্থী-পেশাজীবীরাও

অভিবাসন নীতিতে কড়াকড়ি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকে দেশটিতে বৈধভাবে থাকা বহু বিদেশির ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক বছরে এক লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে, যার মধ্যে শিক্ষার্থী ও বিশেষায়িত পেশাজীবীদের সংখ্যাও উল্লেখযোগ্য।সংবাদমধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত […]
মধ্যপ্রাচ্যে ৫৯ প্রবাসীর দণ্ড, খালাস পান ২৩

বড়দিনের দিনে দাঙ্গা, ভাঙচুর এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ৫৯ প্রবাসী শ্রমিককে কারাদণ্ড দিয়েছে ওমানের একটি আদালত। মধ্যপ্রাচ্যের এই দেশটির পাবলিক প্রসিকিউশন এ তথ্য জানিয়েছে।পাবলিক প্রসিকিউশনের তদন্তে জানা যায়, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় বেদবেদ প্রদেশের সা’আল এলাকায় একটি কোম্পানির মালিকানাধীন আবাসিক কমপ্লেক্সের আশপাশে শ্রমিকদের একটি বড় জমায়েত হয়। ওই সময় তারা সরকারি ও বেসরকারি […]
ভেনেজুয়েলাকে আবারও ‘ধনী ও নিরাপদ’ করে তুলছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলাকে আবার ‘ধনী ও নিরাপদ’ করে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণকে তিনি ভালোবাসেন এবং তার প্রশাসনের উদ্যোগেই দেশটি নতুন করে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। এদিকে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ, সামরিক অভিযান ও জাতীয় জরুরি অবস্থা ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খবর […]