মালয়েশিয়ার অভিবাসন বন্দি শিবিরে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যু

মালয়েশিয়ায় ২০২৪ সালে শুরু হওয়া কঠোর অভিবাসন অভিযান শুরুর পর থেকে দেশটির অভিবাসন আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার) অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। আটককেন্দ্রগুলোর অতিরিক্ত ভিড়, চিকিৎসা অবহেলা ও অমানবিক পরিবেশকে এসব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে অবিলম্বে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস। সম্প্রতি মালয়েশিয়ার পার্লামেন্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে […]
তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী-সমর্থক সিপিএমে যোগ দিয়েছেন। সিপিএম আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বাম দলে যোগ দেন।যোগদানকারী কর্মী-সমর্থক এবং স্থানীয় সিপিএম নেতাদের দাবি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগে হতাশ হয়েই তারা দল ছেড়েছেন। তাদের ভাষ্য, দলীয় বিভক্তি ও নেতৃত্বের […]
মালয়েশিয়ার পাহাংয়ে যৌথ অভিযান, ৮১ বাংলাদেশি আটক

মালয়েশির পাহাং রাজ্যের হাবু এলাকায় যৌথ অভিযানে ১১৩ জন অবৈধ অভিবাসীকে (পিএটিআই) আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ৮১ জনই বাংলাদেশি।বৃহস্পতিবার দুপুর ২টা থেকে পরিচালিত সমন্বিত এ অভিযানে একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে অভিবাসী কর্মী নিয়োগের অভিযোগ ছিল।পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানে মোট ১৪৫ জনের […]
বাংলাদেশিসহ দেড় শতাধিক অভিবাসী বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের পেকান নেনাস (পাইনঅ্যাপল টাউন) অভিবাসন আটক কেন্দ্রে থাকা ১৫০ জনের বেশি অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহজুড়ে ধাপে ধাপে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন ১২৭ জন মিয়ানমারের, ৭ জন বাংলাদেশের, ৭ জন ভিয়েতনামের, ৫ জন পাকিস্তানের, ২ […]
ট্রাফিক স্টপে অভিবাসী তল্লাশি ও আটকের নির্দেশ ট্রাম্পের

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারে যানবাহন থামিয়ে তল্লাশি (ট্রাফিক স্টপ) অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাম্প্রতিক সেই নির্দেশনা কার্যত বাতিল করলেন, যেখানে কর্মকর্তাদের চলন্ত গাড়ি থামিয়ে অভিবাসীদের আটক বা জিজ্ঞাসাবাদ না করার পরামর্শ দেওয়া হয়েছিল।বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “আমাদের […]
পশ্চিমবঙ্গের সিউড়িতে সাংসদ শতাব্দী রায়ের গাড়িতে ডিম নিক্ষেপ

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে দিশা (ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি) বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তিনি গাড়ির ভেতরে থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার জেলা প্রশাসন ভবনে নির্ধারিত সূচি অনুযায়ী দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত […]
মালয়েশিয়ার পেনাংয়ে ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশির পেনাং অঙ্গরাজ্যের বায়ান মুতিয়ারার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপরের তলা থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানকে রং ও ভবনের ফিনিশিং-সংক্রান্ত সব কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি/ডশ)।পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি বলেন, উন্মুক্ত প্রান্ত […]
ইরান খুব শিগগিরই পরাজিত হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরান খুব শিগগিরই পরাজিত হবে এবং তেহরান নিজেই এখন সমঝোতার টেবিলে বসতে চাইছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) এক বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরান এখন সমঝোতার পথে আসতে চাইছে। তবে এ বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা পরে জানাবেন বলে উল্লেখ করেন।ট্রাম্প আরও বলেন, খুব শিগগিরই […]
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে বাণিজ্যিক এই জলপথে চলাচলকারী পণ্যবাহী বেসামরিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের যে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাহার করেছেন তিনি।গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে মার্কিনস প্রেসিডেন্ট আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো প্রতিশ্রুতি […]
বেলুচিস্তান কি পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করল ?

বেলুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক বেলুচিস্তান ’ (বেলুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি নিজেদের স্বাধীন ঘোষণা করেছে এবং বর্তমানে তাদের ভূখণ্ডের ৮৫ শতাংশ এলাকার ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে।অবশ্য এ বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ভারতীয় সংবাদমাধ্যম […]