৬০ বছর পূর্তিতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে কেনিয়া

ভিসা ছাড়াই যেকোনো দেশের নাগরিক পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণ করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করবে দেশটি।কেনিয়ার স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘোষণা দিয়েছেন।কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, কেনিয়া যেতে অনলাইনে ভ্রমণ পাস পাওয়া […]
ইউক্রেন যুদ্ধে ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা হতাহত: যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হতাহতের এই সংখ্যা যুদ্ধের শুরুতে অংশ নেওয়া রুশ স্থলসেনার মূল অংশের প্রায় ৯০ শতাংশ।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন সংশ্লিষ্ট একটি সূত্র উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনা ছাড়াও ভাড়াটে যোদ্ধা দল ভাগনারের উল্লেখযোগ্য […]
গাজা অভিযান বন্ধ হওয়ার প্রশ্নই আসেনা : নেতানিয়াহু

কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধক্ষেত্রে প্রাণহানি কোনও কিছুই ইসরায়েলকে সংঘাত থেকে দূরে সরাবে না বলে জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, আপাতত গাজা অভিযান বন্ধ হচ্ছে না। যুদ্ধবিরতির প্রশ্নই নেই।মঙ্গলবার জাতিসংঘের সাধারণ সভা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে। কিন্তু ইসরায়েল তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। হামাসকে খতম না করে এ লড়াই থামবে না বলে স্পষ্ট জানিয়ে […]
গাজায় হামাসের টানেলগুলোয় পানি ঢালছে ইসরায়েল

গাজায় হামাসের ব্যবহৃত টানেলগুলোয় সমুদ্রের পানি দেওয়া শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কয়েক সপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে।মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার জন্য ভূমধ্যসাগর পাম্পের মাধ্যমে থেকে হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। […]
ভারতে পেঁয়াজের দাম কেজি প্রতি ৪০ রুপিতে নামিয়ে আনার চেষ্টা

ভারত সরকারের ক্রেতাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোহিত কুমার সিং বলেছেন, জানুয়ারির মধ্যেই প্রতি কিলো পেঁয়াজের দাম ৪০ রুপির নিচে নিয়ে আসতে পারবে সরকার।সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে সিং জানিয়েছেন ওই লক্ষ্যে পৌঁছানোর আগে কোনভাবেই পেঁয়াজের প্রতি কিলোর দাম ৬০ রুপির ওপরে উঠতে দেবে না সরকার। যদিও দিল্লিতে পেঁয়াজের দাম ৮০ রুপিতে উঠে গিয়েছিল।সিংয়ের কথায়, ‘কেউ […]
হামাসকে কি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব?

বিশেষজ্ঞদের এক কথায় উত্তর, ‘না’। বরং তাদের বক্তব্য, ইসরায়েল অভিযান চালিয়ে হামাস নেতাদের মারতে পারে। কিন্তু তাদের মতাদর্শ ধ্বংস করা সম্ভব নয়।বিশেষজ্ঞদের একটি বড় অংশের বক্তব্য, রাজনৈতিক সমাধানই এই সংঘাত শেষ করার একমাত্র রাস্তা। কিন্তু ইসরায়েলের বক্তব্য খুব পরিষ্কার। প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে শুরু করে সরকারের প্রায় সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা একাধিকবার জানিয়ে দিয়েছেন, তাদের এক এবং […]
পাকিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে হামলা, ২৩ সেনাসহ নিহত ২৯

পাকিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় ২৩ সেনাসহ নিহত হয়েছেন ২৯ জন। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। পাল্টা হামলায় নিহত হন ছয় সশস্ত্র যোদ্ধা।স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতী অধ্যুষিত অঞ্চলে অবস্থিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের দারাবনে এই হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানিয়েছে […]
দুর্নীতির অভিযোগে শীর্ষ মন্ত্রীরা বরখাস্ত হতে পারেন : কিশিদা

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কথিত জালিয়াতির অভিযোগে বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রীকে বরখাস্ত করবেন। স্থানীয় মিডিয়া সোমবার এ কথা বলেছে।প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই সপ্তাহের প্রথম দিকে যাদের বাদ দেওয়া হবে তাদের মধ্যে রয়েছে কিশিদার ডানহাত খ্যাত প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো এবং অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা।‘আসাহি শিম্বুন’ দৈনিক পত্রিকা অনুসারে মোট ১৫ জনকে […]
নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ব্যাপক ক্ষুণ্ন হয়েছে : জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন চলছে টানা দুই মাসেরও বেশি সময় ধরে। ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে বিপুলসংখ্যক নারী ও শিশুর মৃত্যুর ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভ বাড়লেও যুদ্ধবিরতি কার্যকর বা সংঘাত নিরসন বা বেসামরিক হতাহত বন্ধে জাতিসংঘের ব্যর্থতা চোখে পড়ার মতো।এ ছাড়া যুদ্ধবিরতির চেষ্টায় জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবও ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে […]
ফিলিস্তিন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ১২ ডিসেম্বর

ফিলিস্তিন সম্পর্কিত জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন ১২ ডিসেম্বর পুনরায় শুরু হবে। সাধারণ পরিষদের প্রেস সার্ভিসের সভাপতি এ কথা জানান।প্রেস সার্ভিস জানায়, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এইচই মি. ডেনিস ফ্রান্সিস সদস্য রাষ্ট্রগুলোকে জানিয়েছেন, তিনি ১২ ডিসেম্বর মঙ্গলবার সাধারণ পরিষদের দশম ইমার্জেন্সি স্পেশাল সেশন-এর ৪৫তম পূর্ণাঙ্গ অধিবেশন আহ্বান করবেন।