জাপানে রানওয়েতে সংঘর্ষের পর উড়োজাহাজে আগুন

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার সময় ৩০০ যাত্রীকে বহনকারী একটি উড়োজাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি উড়োজাহাজের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী […]

বেলগোরাদে ইউক্রেনের হামলায় ২০ জন নিহত : রাশিয়া

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরাদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। এই বিমান হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মস্কো।রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।বেলগোরাদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলনে, ইউক্রেন সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে বেলগোরোদে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সরাসরি আবাসিক অঞ্চলে হামলা […]

মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

মহারাষ্ট্রে গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় রবিবার ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এই আগুনের ঘটনা ঘটে।জানা গেছে আগুন লাগার সময় ভবনের ভেতরে ১০-১৫ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। কেউ কেউ নিরাপদে বের হতে হতে পারলেও ছয় জন শ্রমিক আর বের হওয়ার সুযোগ পাননি। এ ঘটনা কয়েক জন দগ্ধ হয়ে স্থানীয় […]

ইমরান খানের মনোনয়ন বাতিল

লাহোর (১২২) ও মিয়ানওয়ালি (৮৯) আসনে আগামী জাতীয় নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।শনিবার নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।ইসিপির বরাতে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আদালত দোষী সাব্যস্ত করেছেন।পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মিয়ান নাসির ইমরান খানের মনোনয়নের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। […]

গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে : গুতেরেস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে। শুক্রবার এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।চলমান গাজা যুদ্ধ নিয়ে ওই দিন তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে গুতেরেস বলেন, গাজার যুদ্ধ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে।এক বিবৃতিতে গুতেরেস বলেছেন, এখানে বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষের অব্যাহত ঝুঁকি রয়েছে। গাজায় সংঘাত যত দীর্ঘ হবে, একাধিক পক্ষের […]

এবার জাতিসংঘ কর্মীদের ওপর ইসরায়েলের ভিসা নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন– হামাসের ‘সহযোগী’ আখ্যায়িত করে জাতিসংঘের কর্মীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা দেয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।সম্প্রতি এই সিদ্ধান্তের ঘোষণা দেন ইসরায়েলের মুখপাত্র এইলন লেভি। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।তিনি বলেন, গাজায় বর্তমান সংঘাতের সময় জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের ওপর দোষ চাপাচ্ছেন এবং হামাসের দোষ আড়াল করছেন। এই অভিযোগ এনে জাতিসংঘের কর্মকর্তাদের নিন্দা করেন […]

ভারতে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে নিহত ১২

ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।বুধবার (২৭ ডিসেম্বর) রাতে গুনা-অ্যারোন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি অ্যারোন শহরের দিকে যাচ্ছিল। একই সময়ে উল্টোদিক থেকে একটি ময়লাবাহী […]

গাজায় নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল

ইসরায়েল গাজায় নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে। এসব লাশের মধ্যে কোনো জিম্মি ছিল কি না, তা দেখতে মর্গ ও কবর থেকে তুলে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার তাদের ফেরত দেয়া হয়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ কথা জানা গেছে।সূত্র জানিয়েছে, ইসরায়েলে নিয়ে যাওয়া এসব লাশ রেডক্রসের মাধ্যমে হামাসকে ফেরত দেয়া হয়। তাদের গাজায় গণকবরে সমাহিত করা […]

সমুদ্র থেকে ৩টি স্যাটেলাইট উৎক্ষেণ করেছে চীন

চীন মঙ্গলবার তিনটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে পাঠিয়েছে। পরিকল্পনা অনুযায়ী তারা লং মার্চ-১১ নামের একটি পরিবহন রকেটের সাহায্যে এসব স্যাটেলাইট কক্ষপথে পাঠায়।ডসনহুয়ার খবরে বলা হয়, তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার স্থানীয় সময় সকাল ৬টা ৩৯ মিনিটে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং সমুদ্র উপকূল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।শিয়ান-২৪সি নামের এসব স্যাটেলাইট মূলত মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিগত বিভিন্ন […]

গাজায় হামলা আরও জোরদার করার ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান এ যুদ্ধ আরও সম্প্রসারিত করার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এটা দীর্ঘ যুদ্ধ হবে এবং আমরা লড়াই শেষের কাছাকাছি অবস্থানে নেই।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আগামী দিনগুলোতে হামাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি তার দলের […]