পাপুয়া নিউগিনিতে দাঙ্গায় নিহত ১৫

বেতন নিয়ে পুলিশের ধর্মঘটের পর পাপুয়া নিউ গিনিতে ব্যাপক দাঙ্গার সূত্রপাত হয়েছে। বুধবার রাজধানীতে পুলিশের অনুপস্থিতিতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সুবিধাবাদীরা। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।স্থানীয় গভর্নর জানিয়েছেন, পুলিশ ধর্মঘটে যাওয়ার পর পাপুয়া নিউ গিনির রাজধানীতে সুবিধাবাদীরা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ এ […]
আইসিজেতে ‘গাজা গণহত্যা’ মামলার শুনানি শুরু

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানি। বৃহস্পতিবার থেকে নেদারল্যান্ডসের দ্য হেগে শুরু হচ্ছে মামলার গণশুনানি।বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে শুনানির তারিখ ঘোষণা করেন আইসিজে শুক্রবার শুনানি শেষ হবে।সর্বশেষ এই মামলায় সমর্থন জানালো ব্রাজিল। বুধবার ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠককালে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও […]
বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে কানাডা। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি।একইসঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা এবং সমর্থন করে বলেও জানিয়েছে দেশটি।স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেছে কানাডা সরকারের ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’ ডিপার্টমেন্ট। কানাডিয়ান সরকারের এই বিভাগটি কানাডার কূটনৈতিক এবং কনস্যুলার সম্পর্ক […]
ইকুয়েডরে গ্যাং সহিংসতায় অন্তত ১০ জন নিহত

ইকুয়েডরে অপরাধী চক্রের সাথে সহিংসতায় আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। পুলিশ মঙ্গলবার এ কথা বলেছে।দেশটির প্রেসিডেন্ট এই ঘটনাকে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।স্থানীয় পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, বন্দর নগরী গুয়োকিলে ধারাবাহিক হামলায় আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন।এক্স-এ পোস্ট করা একটি পৃথক বিবৃতিতে পুলিশ আরও বলেছে, নোবোল […]
এবার ভোট পর্যবেক্ষক নিয়ে মুখ খুলল আমেরিকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যবেক্ষক রয়েছেন বলে সংবাদে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে আমেরিকা।নির্বাচনের দিন (০৭ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি হোটেলে বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত পর্যবেক্ষকরাও নিজেদের মতামত তুলে ধরেন। তবে, তাদের ওই বক্তব্য নিজস্ব, যুক্তরাষ্ট্র সরকারের নয় বলে জানিয়েছে ঢাকাস্থ […]
ব্রাজিলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে নিহত ২৫

ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।সোমবার বাহিয়া প্রদেশের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।দমকলকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাহিয়া প্রদেশের গাভিয়াও পৌরসভার কাছে ট্রাকের সঙ্গে উপকূলীয় অঞ্চলে আসা পর্যটকবাহী একটি […]
ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

জাপানের পরে এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের দক্ষিণাঞ্চল।মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলের প্রশান্ত মহাসাগরে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএস জিওলজিক্যাল সার্ভে) জানিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপে ওই শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। কম্পনের […]
ভোটের পরিবেশ ভালো, উপস্থিতি যথেষ্ট নয় : স্কটিশ পার্লামেন্ট মেম্বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করছে বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও ভোটার উপস্থিতি খুবই কম মনে হয়েছে পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শনে থাকা স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে।ঢাকার সিদ্ধেশ্বরীস্থ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রটিতে প্রবেশ করেন স্কটিশ […]
নাগরিকদের যুদ্ধে পাঠাতে আইন কঠোর করছে ইউক্রেন

সাধারণ নাগরিকদের যুদ্ধে পাঠাতে আইন কঠোর করছে ইউক্রেন। নতুন আইনে দেশের সব তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করাসহ রয়েছে বিতর্কিত নানা বিষয়। যা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ খবর জানায়।প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর থেকেই নানাভাবে সাধারণ নাগরিকদের এতে অংশ নিতে […]
ইরানে আইএসের বোমা হামলা নিন্দনীয় : নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার ইরানে ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা জোড়া বোমা হামলাকে ‘নিন্দনীয়’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। তাদের এ ভয়াবহ হামলায় ৮৪ জন নিহত হন।চার বছর আগে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।বুধবারের বোমা […]