গাজায় ইসরায়েলের হামলায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাত আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘরে-বাইরে সমানভাবে চাপে রয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরে তিনি যেমন চাপে আছেন একই ভাবে বিভিন্ন দেশেও ইসরায়েলের কর্মকান্ডের জোরালো নিন্দা হচ্ছে।এমন পরিস্থিতিতেও নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পরেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। তার এমন মন্তব্যের পর গাজা এবং পশ্চিমতীরে নতুন […]
আফগানিস্তানে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত

আফগানিস্তানে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উত্তর আফগানিস্তানের বাদাখশানে বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার চাটার্ড অ্যাম্বুলেন্স বিমানটিতে ৬ জন যাত্রী ছিলেন।রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ছয় জন যাত্রী নিয়ে একটি রাশিয়ান-নিবন্ধিত বিমান আগের রাতে আফগানিস্তানের রাডার স্ক্রীন থেকে অদৃশ্য হয়ে গেছে। স্থানীয় আফগান পুলিশ বলেছে যে তারা দুর্ঘটনার […]
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি বিমানবাহিনীর হামলা

ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ফাঁড়িতে আরো হামলা চালিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এ কথা বলা হয়।বিবৃতিতে বলা হয় ভোরে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান লেবাননের দক্ষিণে আল-আদিস ও হুলার বসতিগুলির কাছে সন্ত্রাসী অবকাঠামো ও হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালায়।আইডিএফের প্রেস অফিসও ঘোষণা করেছে এই সপ্তাহের শুরুতে লেবাননের ভূখন্ড থেকে ইসরায়েলের দিকে একটি […]
কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন

প্রতি বছরের মতো এবারও কলকাতা ৪৭তম আন্তর্জাতিক বইমেলার তৃতীয় দিনে বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গনের এসবিআই অডিটোরিয়ামে বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ সেমিনার সংযোগের সেতুবন্ধন, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের ভূমিকা।বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ […]
যুক্তরাষ্ট্রে তীব্র ঠান্ডা ও তুষারপাতে নিহত বেড়ে ৮৩

শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ ঠান্ডার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে দেশটিতে শীতকালীন আবহাওয়া সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে ৮৩ জনে দাড়িয়েছে। বিপজ্জনক ঠান্ডা পুরো যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।খবরে বলা হয়েছে, টেনেসি ডিপার্টমেন্ট অফ হেলথ ১৯ জন আবহাওয়া-সম্পর্কিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ওরেগনের কর্মকর্তারা ১৬ জনের […]
বিদ্রোহীদের হামলায় ভারতে পালালো মিয়ানমারের ৬০০ সেনা

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও জান্তা সরকারের মধ্যে সংঘর্ষ ক্রমে বেড়েই চলছে। তবে আরাকান আর্মির (এএ) হামলায় টিকতে না পেরে পালিয়ে ভারতের মিজোরাম রাজ্যে ঢুকছে দেশটির জান্তাবাহিনীর শত শত সেনা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, কেন্দ্রীয় সরকারকে অবগত করে মিয়ানমার জান্তা সদস্যদের দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দিয়েছে মিজোরাম সরকার।প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার […]
জিম্বাবুয়েতে পানির অভাবে শতাধিক হাতির মৃত্যু

পানি ও খাবারের সন্ধানে জিম্বাবুয়ের হোয়াঙ্গে ন্যাশনাল পার্কের হাতিদের লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে। জিম্বাবুয়েতে হাতির সংখ্যা প্রায় ১ লাখ। তবে এই ন্যাশনাল পার্কে মোট এই হাতির সর্বোচ্চ অর্ধেকের বাস। আর দক্ষিণ আফ্রিকার বড় অংশে খরার পূর্বাভাস থাকার কারণে বড় বিপদের মুখে পড়েছে এই হাতিরা।এরই মধ্যে হোয়াঙ্গে ন্যাশনাল পার্কে বেশ কিছু হাতির মৃত্যু হয়েছে পানি […]
গাজায় প্রতি ঘণ্টায় ২ জন মাকে হত্যা করা হচ্ছে : জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি ঘণ্টায় অন্তত দুইজন ‘মা’কে হত্যা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা। সংস্থাটির নির্বাহী পরিচালক এক্সে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, ‘আমরা গাজার জনগণের উপর অতুলনীয় ধ্বংসের বৃষ্টি দেখেছি। তাদের জন্য নিরাপত্তা বা অবকাশের কোনো জায়গা নেই। প্রায় এক মিলিয়ন নারী ও শিশু বাস্তুচ্যুত হয়েছে এবং প্রতি ঘণ্টায় দুইজন মাকে হত্যা […]
চীনে স্কুলের ডরমেটরিতে আগুন, নিহত ১৩

চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ওই ডরমেটরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা […]
পানির নিচে পারমাণু অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, তারা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ নৌ মহড়ার জবাবে ‘পানির নিচে পরমাণু অস্ত্র ব্যবহার’র একটি পরীক্ষা চালিয়েছে। ওয়াশিংটন, সিউল এবং টোকিও’র এই নৌ মহড়ায় পরমাণু চালিত একটি মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেয়।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই নৌ মহড়া উত্তর কোরিয়ার নিরাপত্তার […]