সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১৩ সন্ত্রাসী

মধ্য সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল-শাবাবের ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। সোমালি কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় মিডিয়া রোববার এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির সামরিক কর্মকর্তারা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, বিমান হামলায় হিরান অঞ্চলে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস হয়ে গেছে। সোমালি ন্যাশনাল টেলিভিশনের খবরে বলা হয়েছে, সোমালি সেনাবাহিনীর সাথে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছিল এবং […]

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, ফের বাড়ল উত্তাপ

উত্তেজনার মধ্যে ফের উত্তেজনা। লাগাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। সম্প্রতিই তাইওয়ানের চারপাশ দিয়ে ঘিরে সামরিক মহড়াও চালিয়েছে চীনা বাহিনী। তা নিয়ে আন্তর্জাতিক স্তরে তীব্র আশঙ্কার আবহে তাইওয়ানে পা রাখল আমেরিকান কংগ্রেসের প্রতিনিধি দল।চীন-তাইওয়ান দ্বন্দ্বের মধ্যে সম্প্রতি আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিও তাইপেইতে এসেছিলেন। ঘটনাচক্রে, তার পরেই দ্বন্দ্বের আগুন ঘি পড়ে। তড়িঘড়়ি মহড়ার ঘোষণা […]

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন

কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) রাজধানী নূর-সুলতানের এ মসজিদটি দেশটির সাবেক রাষ্ট্রপতি রসুলতান নাজারবায়েভের উপস্থিতিতে খুলে দেওয়া হয়।উদ্বোধনকালে নাজারবায়েভ বলেন, এই পবিত্র দিনে আমরা কাজাখের রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি। মসজিদটি শুধু রাজধানীর জন্যই নয়, সব মানুষের জন্য এবং মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, কারণ […]

সুইস ব্যাংকের কাছে একাধিকবার তথ্য চেয়েছিল বিএফআইইউ

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা সংক্রান্ত তথ্য বিভিন্ন সময়ে একাধিকবার দেশটির ব্যাংকগুলোর কাছে চাওয়া হয়েছে। সর্বশেষ গত ১৭ জুন সুইস সরকারের কাছে বাংলাদেশিদের অর্থ জমার বিষয়ে তথ্য চেয়েছিল বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।রোববার (১৪ আগস্ট) হাইকোর্টে আসা বিএফআইউ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে দেশটির সরকারের কাছে […]

মিসরে গির্জায় আগুন-পদদলনের ঘটনায় নিহত-৪১

নীল নদের পশ্চিম তীরে অবস্থিত মিসরের গিজা শহরের একটি গির্জায় অগ্নিকাণ্ড ও পদদলনের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা।মিসরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, রোববার সকালের দিকে ঘনবসতিপূর্ণ ইমবাবার আবু সিফিন গির্জায় […]

রুশদির ওপর হামলার দায় অস্বীকার করলো হিজবুল্লাহ

বুকারজয়ী বিশ্বখ্যাত ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ হামলার ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা আজ রোববার এক প্রতিবেদনে এসব বলেছে। বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহ বলেছে, ‘আমরা এই আক্রমণের ব্যাপারে কিছুই জানি না। সুতরাং এ ব্যাপারে […]

সুদানে ভারী বৃষ্টিতে বন্যা ॥ ৫২ জনের মৃত্যু

সুদানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।সুদানে সাধারণত মে এবং অক্টোবরে মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। দেশটি প্রতিবছর মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এতে সম্পত্তি, অবকাঠামো ও ফসল ধ্বংস হয়। সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিমের […]

পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে গুতেরেসের সমালোচনায় উত্তর কোরিয়া

সিউল সফরকালে পিয়ংইয়ংকে সম্পূর্ণ এবং যাচাইযোগ্য পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানানোর পরে উত্তর কোরিয়া রোববার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তার ‘বিপজ্জনক কথার’ জন্য সমালোচনা করেছে। দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় থাকা গুতেরেস উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি তার ‘স্পষ্ট প্রতিশ্রুতি’ ব্যক্ত করেছেন এবং এটিকে ‘পুরো অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আনার মৌলিক লক্ষ্য’ বলে অভিহিত করেছেন। ওয়াশিংটন […]

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ট্রাস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে মাঠে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টির এই দুই শীর্ষনেতার মধ্যে ২২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন লিজ ট্রাস। আগামী ৫ সেপ্টেম্বর জানা যাবে বরিস জনসনের উত্তরসূরি হিসেবে কে ১০, ডাউনিং স্ট্রিটে পা রাখবেন। শনিবার (১৩ আগস্ট) অপিনিয়াম রিসার্চের কনজারভেটিভ পার্টির সদস্যদের জরিপে দেখা গেছে […]

ট্রাম্পের বাসা থেকে গোপন নথি উদ্ধার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাসায় তল্লাশি চালিয়ে অতি গোপনীয়সহ মোট ১১টি নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। আর এই অভিযান চালানো হয়েছে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগে।গত মঙ্গলবার ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে চালানো ওই অভিযান নিয়ে শুক্রবার এফবিআই এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। দেশটির বিচারিক আদালতের দেয়া পরোয়ানায় ট্রাম্পের বাসায় অভিযান চালানো হয়। পরোয়ানায় […]