শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৮৩ বার

কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) রাজধানী নূর-সুলতানের এ মসজিদটি দেশটির সাবেক রাষ্ট্রপতি রসুলতান নাজারবায়েভের উপস্থিতিতে খুলে দেওয়া হয়।উদ্বোধনকালে নাজারবায়েভ বলেন, এই পবিত্র দিনে আমরা কাজাখের রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি। মসজিদটি শুধু রাজধানীর জন্যই নয়, সব মানুষের জন্য এবং মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি এই মসজিদটির নির্মাণ শুরু করেছিলাম।

কাজাখস্তানে সংবাদ সংস্থা কাজইনফরমের খবরে বলা হয়, এটি বিশ্বের ১০টি বৃহত্তম মসজিদের মধ্যে একটি, যেটিতে ২ লাখ ৩৫ হাজার মানুষের একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ রয়েছে।মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার।

প্রায় তিন বছর আগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ, একটি কনফারেন্স হল, একটি টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories