পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

পাকিস্তানে টানা অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩ লাখ মানুষ। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, চলমান বন্যায় অন্তত ৩২৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া লাখো ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান […]

পানি কমতেই বেরিয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ২০ যুদ্ধজাহাজ

ইউরোপজুড়ে কয়েক সপ্তাহের তীব্র খরায় বিভিন্ন নদী ও হ্রদের পানির স্তর অনেকখানি নেমে যাওয়ায় দীর্ঘদিন নিমজ্জিত থাকা অনেক সম্পদ বের হয়ে আসছে। খরার কারণে ইউরোপের অন্যতম বড় নদী দানিয়ুবের পানির স্তর প্রায় এক শতকের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে।  এতে ওই নদীর তলদেশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া ২০টিরও বেশি ভাঙাচোরা যুদ্ধজাহাজ দৃশ্যমান হয়েছে।ধাবমান সোভিয়েত […]

গ্রেফতার হতে পারেন ইমরান খান

গ্রেফতার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আর্থিক লেনদেন-সংক্রান্ত মামলায় দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা ‘ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি’র (এফআইএ) দুটি নোটিসের উত্তর দেননি ইমরান। ৩ নম্বর নোটিশ দেয়ার পরও জবাব না মিললে ইমরানকে আইন অনুযায়ী গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে।শুক্রবার (১৯ আগস্ট) আর্থিক লেনদেন-সংক্রান্ত মামলায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দ্বিতীয় নোটিস পাঠায় […]

করোনায় বিশ্বজুড়ে শনাক্ত ৬০ কোটি ছাড়াল

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সোয়া ৬ লাখে।  এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে […]

পৃথক দুর্ঘটনায় তুরস্কে নিহত ৩২, আহত ৫১

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই যানবাহনের সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয় এবং আহত ১৬ জন। শনিবার সকালে গাজিনটেপ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই মার্ডিন শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে জনপূর্ণ এলাকায় ট্রাক উঠিয়ে দিলে এতে পৃষ্ঠ হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়। খবর বিবিসিতবে পৃথক […]

ভারতে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধসে মৃত বেড়ে-৩১

ভারী বৃষ্টির জেরে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। শনিবার (২০ আগস্ট) দেশটির হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে এ প্রাণহানির খবর পাওয়া গেছে।মূলত ভারী বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।  ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরীর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার থেকে ভারী […]

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব চেয়েছেন গোতাবায়া রাজাপাকসে

জনগণের বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব আবেদন করেছেন।বৃহস্পতিবার (১৮ আগস্ট) শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিররের এক প্রতবেদনে জানা যায়, স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান সাবেক এ প্রেসিডেন্ট। গত মাসেই এ প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ডেইলি মিরর জানিয়েছে, গোটাবায়ার স্ত্রী লোমা রাজাপাকসের মার্কিন নাগরিকত্ব রয়েছে। আর […]

দক্ষিণ কোরিয়ার আর্থিক সহায়তা নেবে না উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার আর্থিক সহযোগিতার প্রস্তাব জোরালোভাবে নাকচ করেছে উত্তর কোরিয়া। কঠোর ভাষায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন দেশটির নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং। পারমাণবিক অস্ত্র ত্যাগের শর্তে এ সহযোগিতার প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োল।উত্তর কোরিয়ার সম্প্রচারমাধ্যম কেসিএনএ-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ক্ষমতাগ্রহণের শততম দিনে গত […]

জি২০ সম্মেলনে অংশ নেবেন জিনপিং ও পুতিন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই নভেম্বওে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকো বলেন, ‘শি জিনপিং আসবেন। প্রেসিডেন্ট পুতিনও আমাকে বলেছেন, তিনি আসবেন। সম্মেলনটিতে দুই নেতার যোগ দেওয়ার বিষয়ে এ প্রথম নিশ্চিত করা হলো। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ান […]

গুতেরেস, এরদোয়ান ও জেলেনস্কির বৈঠকে কী আলোচনা হলো ?

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝজিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে লড়াই নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। ইউক্রেনের লভিভ শহরে এ বৈঠকের সময় তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান উপস্থিত ছিলেন। জাপোরিঝজিয়ায় যেকোনো সম্ভাব্য ক্ষতিসাধন হবে আত্মঘাতী,’ বলেন গুতেরেস।গুতেরেসের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেন এরদোয়ান। বৈঠকের পর […]