আলোচনার জন্য সৌদি যুবরাজ ও জ্যাক সুলিভানের সাক্ষাৎ

যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান উভয় দেশের মধ্যে কৌশলগত চুক্তির একটি ‘সেমি-ফাইনাল’ সংস্করণ নিয়ে আলোচনা করতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে সাক্ষাত করেছেন। রোববার সৌদি আরবের সরকারি গণমাধ্যম এ খবর জানিয়েছে।সৌদি আরবের সরকারি গণমাধ্যম জানায়, এই প্রথমবারের মতো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিতে রিয়াদকে আনার ওয়াশিংটনের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ […]

২০৫০ সালের মধ্যে বৈশ্বিক গড় আয়ু পাঁচ বছর বাড়বে

২০৫০ সালের মধ্যে মানুষের বৈশ্বিক গড় আয়ু পাঁচ বছর বাড়বে। তবে একই সঙ্গে মোটা হওয়া ও উচ্চ রক্তচাপের মতো রোগও বাড়বে। নতুন এক গবেষণা এমন তথ্য জানানো হয়েছে। গবেষণায় একদিকে যেমন গড় আয়ু বাড়ার বিষয়ে ভালো খবর দেওয়া হয়েছে, তেমনি কয়েকটি রোগ বাড়বে ও মানুষকে ভগ্নস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে হবে বলেও জানানো হয়েছে।এই রোগের মধ্যে […]

হিজবুল্লাহর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার ইসরায়েলের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তবে এই ক্ষয়ক্ষতি পুরোপুরি বৃথা যায়নি বলেও দাবি করেছেন তিনি।শুক্রবার রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গ্যালান্ট বলেন, ‘হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা অস্বীকারের কোনো উপায় নেই এবং আমরা এটা বুঝতে পারি; […]

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই আম কুড়াতে গিয়ে নিহত হন। এ ছাড়া আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বৃহস্পতিবার ১৬ মে দুপুরে মালদহের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুরের দিকে আচমকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় মালদহের বিভিন্ন এলাকায়। এ সময় পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে ৩ […]

ফ্রান্সে উপাসনালয়ে আগুন : পুলিশের গুলিতে হামলাকারী নিহত

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রুয়েনে ইহুদিদের একটি উপাসনালয়ে (সিনাগগ) আগুন দেওয়া এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করেছে ফরাসি পুলিশ। এতে ওই ব্যক্তির মৃত্যু হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, ওই ব্যক্তি হাতে ছুরি নিয়ে পুলিশের দিকে এগিয়ে গেলে তাকে গুলি করা হয়।রুয়েনের মেয়র নিকোলাস মায়ার-রসিগনাওল বলেন, উপাসনালয়ে হামলা শুধু ইহুদি সম্প্রদায়কে প্রভাবিত করেনি, পুরো শহরকে […]

গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ

টানা সাত মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। চলমান এই সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়েও যুক্তরাষ্ট্র নীরব।এই পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের আরেক কর্মকর্তা। মূলত গাজা নিয়ে মতবিরোধের […]

গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী শঙ্কামুক্ত

বন্দুকধারীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন শঙ্কামুক্ত বলে দাবি করেছেন দেশটির এক মন্ত্রী।বুধবার স্লোভাকিয়ার মধ্যাঞ্চলের হ্যান্ডলোভাতে একটি সরকারি বৈঠক শেষে বের হয়ে আসার পর সেখানে উপস্থিত জনতার মধ্য থেকে প্রধানমন্ত্রী ফিকোকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়েন এক বন্দুকধারী।গুলি লাগার পর মাটিতে পড়ে যান স্লোভাক প্রধানমন্ত্রী এবং তাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। […]

মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত : জয়শঙ্কর

ইরানের চাবাহার সমুদ্রবন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে ২০১৬ সালের একটি চুক্তি আরও ১০ বছরের জন্য নবায়ন করেছে ভারত। এতে চটে গিয়ে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। তবে ভারত এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার পশ্চিমবঙ্গের নিজের বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ করতে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের জয়শঙ্কর এসব […]

রাফা ছেড়েছেন সাড়ে ৪ লাখ ফিলিস্তিনি

গাজা উপত্যকার রাফা শহরে ইতোমধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েল বলেছে, হামাস গ্রুপের স্থানীয় ব্যাটালিয়নগুলো সেখানে আবারও সংগঠিত হয়েছে। যার কারণে রাফা শহরের পূর্বে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান’ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।হামলা শুরু করার আগে পূর্ব রাফা এবং জাবালিয়া থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।জাতিসংঘ জানিয়েছে, এই পরিস্থিতিতে রাফা ছেড়েছেন প্রায় সাড়ে ৪ […]

ভোভচানস্ক শহরে ঢুকে পড়েছে রুশ বাহিনী

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর ভোভচানস্কে ঢুকে পড়ার দাবি করেছে রুশ বাহিনী। সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে ৯ টি গ্রাম দখলের দাবি করছে তারা।তবে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা শহরের উত্তর উপকণ্ঠ থেকে শত্রুকে পেছনে হটিয়ে দিয়েছে। বেশ কয়েকটি এলাকায় তারা কৌশলগত সাফল্য’ পেয়েছেন।ভোভচানস্কে অবস্থান ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে […]