ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ১০

ইসরায়েলি বাহিনীর গোলা হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ সময় তারা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফারের খবর- গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময়েই এই হামলা হয়। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স […]
ফিলিস্তিন মুক্ত করো স্লোগান দিয়ে নিজের শরীরে আগুন দিলেন মার্কিন সেনা

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদস্বরূপ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়েছেন এক মার্কিন সামরিক বাহিনীর সদস্য। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্সের।স্থানীয় সময় রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটে।সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা […]
মায়ের হাতে তুলে দেওয়া হলো নাভালনির মরদেহ

অবশেষে মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির মরদেহ। কারাগারে বন্দি অবস্থায় রহস্যজনক মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর তার মরদেহ পেলো পরিবার। শনিবার নাভালনির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন নাভালনি। ১৬ ফেব্রুয়ারি উত্তর সাইবেরিয়ার একটি কুখ্যাত কারাগারে বন্দি অবস্থায় মারা যান তিনি। সেখানে বিভিন্ন অপরাধের […]
মনোনয়ন দৌড়ে আরও এগিয়ে গেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায় প্রাইমারিতে ট্রাম্প জাতিসংঘের সাবেক দূত নিকি হ্যালিকে হারিয়েছেন।অ্যাসোসিয়েটেড প্রেসসহ যুক্তরাষ্ট্রে অন্যান্য মিডিয়া আউটলেট ভোট বন্ধের কিছুক্ষণ পর ট্রাম্পের জয়ের বিষয়টি জানায়। তবে চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভোট বন্ধ হয়।চূড়ান্ত ফল এখনো […]
ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাননি শামীমা, সিরিয়াতেই থাকতে হবে

তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া শামীমা বেগম ব্রিটেনে ফিরতে পারবেন না। শুক্রবার যুক্তরাজ্যের আদালত নাগরিকত্ব ফিরে পাওয়া নিয়ে শামীমা বেগমের আপিল খারিজ করে দিয়েছে। এর অর্থ হচ্ছে, তিনি ব্রিটেনের নাগরিক নন।বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। কিন্তু আট বছর আগে ব্রিটেন থেকে […]
চীনে আগুনে অন্তত ১৫ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।শুক্রবার সকালে অগ্নিকান্ডের সূত্রপাত হয়, কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত করা হয়েছে, আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলায়, যেখানে বৈদ্যুতিক বাইক রাখা হয়েছিল।ভবনটি নানজিংয়ের ইউহুতাই জেলায় অবস্থিত, আট মিলিয়নেরও বেশি লোকের এই […]
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের লুলার সাক্ষাৎ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করেছেন। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে দলবদ্ধ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন লুলা।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনার একদিন পর লুলা রাশিয়ার শীর্ষ কূটনীতিকের সঙ্গে দেখা করেন। লুলা ও ল্যাভরভ তাদের আলোচনার পর সংবাদমাধ্যমকে কোনো বক্তব্য দেননি।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও […]
নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে বাইডেনের বৈঠক

কারাগারে মারা গেছেন রাশিয়ার বিরুদ্ধ মতাবলম্বী নেতা অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যু নিয়ে চলছে নানা ধোঁয়াশা। কারাগার থেকে এখনো লাশ ফেরত পায়নি নাভালনির পরিবার। এরই মধ্যে নাভালনির স্ত্রী ও কন্যার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাভালনির স্ত্রী […]
হুথি বিদ্রোহীদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত

হুথি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। সোমবার দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে।ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি।ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইয়েমেনের কাছে হুথিরা একটি সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন […]
আইসিজেতে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শুনানি আজ

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে। নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) টানা ছয় দিন শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরবে ৫২টি দেশ, যেখানে আজ মঙ্গলবার বক্তব্য উপস্থাপন করবে বাংলাদেশ। ১৯৪৭ থেকে ফিলিস্তিনি ভুখন্ডে ইসরায়েলের দখলদারিত্বের শুরু, যা এখনও চলছেই। স্বাধীনতাকামী হামাস নিয়ন্ত্রিত গাজাও রক্ষা […]