তেল আবিবসহ ইসরায়েলের ১০ স্থানে ইরানের হামলা, আহত ১১

ইসরায়েলের কমপক্ষে ১০টি স্থানে ইরানের ছোড়া রকেট ও বোমার শার্পনেল (টুকরো) আঘাত হেনেছে। এতে আহত হয়েছে অন্তত ১১ জন। তেল আবিবের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এমনটি জানিয়েছেন। প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি।বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় […]
ইসরায়েলে হামলা শুরু ইরানের

ইসরায়েলের কেন্দ্রে এবং উত্তরাঞ্চলে হামলার সাইরেন বাজানো হয়েছে। টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান ইসরায়েলে নতুন করে আক্রমণ শুরু করল।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা […]
ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩টি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে।শুক্রবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে ৩ দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।ইতোমধ্যেই বৈঠকের বিষয়টি জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে।জানা যায়, বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম […]
ইরানি নতুন ড্রোন কমান্ডারকে মেরে ফেলল ইসরায়েল

ইসরায়েলি বিমান হামলায় ইরানের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। তিনি ড্রোন ইউনিটের প্রধান নিহতের পর দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।শনিবার (২১ জুন) আমিনপুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) জন্য একটি দুঃসংবাদের দিন বলে দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী […]
নেতানিয়াহুই আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন সরকারই আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা।তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কূটনীতিদের সম্মেলন চলছে, যেখানে শনিবার (২১ জুন) বক্তব্য দেন এরদোয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই সম্মেলনে ওআইসি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।সম্মেলনে এরদোয়ান বলেন, ইরানের ওপর ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল […]
ইসরায়েলের আছে প্রযুক্তির সক্ষমতা, দীর্ঘমেয়াদে শক্তিশালী ইরান

নবম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল সংঘাত। উভয় পক্ষের পাল্টা-পাল্টি হামলায় হতাহত বাড়ছে। তবে এ সংঘাত দীর্ঘ মেয়াদী হলে ইরানের চেয়ে ইসরায়েল বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহান্নাদ সেলুম বলেছেন, “এই যুদ্ধে ইসরায়েল প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকলেও, ইরানের আরো অনেক শক্তি রয়েছে।আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে […]
ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইরানের সঙ্গে সাধারণ ইসরায়েলিদের ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বলেছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার (২০ জুন) এক ভিডিও বার্তায় এই দখলদার বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল।তিনি আরও বলেছেন, “আমরা ইরানে হামলা শুরু […]
ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিরাপদ আশ্রয় খুঁজছে শত্রুপক্ষ

শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরাইল।টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।প্রতিবেদনে আরও […]
ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইরাকে ১০ হাজার মানুষের বিক্ষোভ

পবিত্র জুমার নামাজ শেষে বাগদাদের সদর শহরে ইরানের প্রতি সমর্থন জানিয়ে প্রায় ১০ হাজার ইরাকি বিক্ষোভ করেছেন। এ সময় তারা ইরানে হামলার প্রতিবাদ জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে এ তথ্য দেখা গেছে। শিয়া মুসলিম।শহরটির নামকরণ করা হয়েছে জনপ্রিয় শিয়া এবং মিলিশিয়া নেতা মুকতাদা আল সদরের […]
পরমাণু ইস্যুতে ‘রেড লাইন’ স্পষ্ট করল ইরান

পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে কিছু ‘রেড লাইন’ দিয়ে রেখেছে ইরান। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ইরানবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শাহরাম আকবারজাদেহ এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ইরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা সফল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত থাকছে, যা অগ্রাহ্য করলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠতে পারে।ইরান পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে […]