হুমকির পরও রাশিয়া থেকে তেল কিনবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরিমানা করার হুমকির পরেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের পাশাপাশি ট্রাম্প গত মাসে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন যে, রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা […]
সৌদিতে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে এক দিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওই আট জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মৃত্যুদণ্ড কার্যকরের প্রবণতা নজিরবিহীন গতিতে বৃদ্ধি করেছে সৌদি আরব। বিশেষজ্ঞরা বলেছেন, মাদক চোরাচালান দমনে কঠোর অবস্থান নেওয়ায় উপসাগরীয় দেশটিতে মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের এই সংখ্যা বৃদ্ধি […]
ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ: সুপ্রিম কোর্টের সতর্কবার্তা

ভারতের মানচিত্র থেকে হিমাচল প্রদেশ মুছে যেতে পারে বলে সতর্কতা আরোপ করেছেন দেশেটির সুপ্রিম কোর্ট। বিশেষ করে প্রদেশেটিতে প্রকৃতিবিধ্বংসী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানান, এই অবস্থা চলতে থাকলে ‘ভারতের মানচিত্র থেকেই মুছে যেতে পারে হিমাচল প্রদেশ’।এই পর্যবেক্ষণ আসে একটি […]
রোহিঙ্গা মুসলিমদের দমন-পীড়ন করছে আরাকান আর্মি: হিউম্যান রাইটস ওয়াচ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর কঠোর নিয়ন্ত্রণ ও গুরুতর নিপীড়ন চালাচ্ছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আজ সোমবার এ কথা বলেছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরডব্লিউ বলেছে, রাখাইনে আরাকান আর্মির দখল করা এলাকাগুলোতে রোহিঙ্গাদের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বাড়িঘর লুটপাট, নির্বিচারে আটক ও খারাপ আচরণ, বাধ্যতামূলক শ্রম এবং […]
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত-২. নিহত ৩ বাংলাদেশি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। হতাহতরা কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন। শনিবার (২ আগস্ট) সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভি তিগা এই খবর জানায়।খবরে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কুয়ানতানের গাম্বাং এলাকার ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি)-এর ২০০.৮ কিলোমিটারে এমপিভি মডেলের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের […]
নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জলে চিরবিদায় জানালো নিউইয়র্ক। এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা যেন আর কখনও কেউ কোনোদিন দেখেনি।বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রঙ্কসের পার্কচেস্টারে তার জানাজায় অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ। পরে তাকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়এ যেন এক বীরের বর্ণাঢ্য বিদায়। […]
কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প

নতুন নির্বাহী আদেশে নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো সমান না, সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।হোয়াইট হাউজের ওয়েবসাইটে নতুন এ নির্বাহী আদেশ অনুসারে কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকা অনুসারে […]
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির জরুরি অবস্থা তুলে নিয়ে আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে বলে খবর পাওয়া গেছে।সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা এক ভয়েস মেসেজে জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, ‘বহুদলীয় গণতন্ত্রের পথে দেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আজ (বৃহস্পতিবার) জরুরি অবস্থা বাতিল করা হলো। ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।’২০২১ সালের […]
গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালো আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি

গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গাজার মেডিক্যাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ত্রাণের অপেক্ষায় আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনিতে হত্যা করা হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার হাসপাতালগুলোতে দুর্ভিক্ষ এবং অপুষ্টির কারণে আরও সাতজনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে।গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার উত্তর […]
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৭ জন নিহত

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন কয়েদি ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।জাপোরিঝঝিয়ায় একটি কারাগারে হামলায় ১৬ জন নিহত হন। দিনিপ্রোপেত্রোভস্কে হাসপাতালে হামলায় তিনজন নিহত হন, যাদর একজন অন্তঃসত্ত্বা নারী। .খারকিভের একটি দোকানে হামলায় আরও পাঁচজন মারা যান। ওডেসা, খেরসন ও অন্যান্য এলাকায়ও হতাহতের ঘটনা ঘটে।ইউক্রেন দাবি […]