আফগানিস্তানে ফের ভূমিকম্প, ক্ষয়ক্ষতি-মৃত্যু আরও বাড়ার শঙ্কা

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত স্থানে মৃত্যু ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুইদিন আগে ৬ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু […]

আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল

ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন।তারা বলছে, আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে এবং ইসলামি নিদর্শন ধ্বংস […]

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে গণহত্যাবিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সংগঠন আইএজিএস। জাতিসংঘের সনদ অনুযায়ী এ অভিযোগ প্রমাণিত বলে প্রস্তাব পাস করেছে সংস্থাটি।ওই প্রস্তাবে ইসরায়েলের ২২ মাসের যুদ্ধকালীন পদক্ষেপকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, বিশ্বের শীর্ষ […]

ভারত-যুক্তরাষ্ট্র শিগগিরই বাণিজ্য বিরোধ সমাধান করবে: ট্রাম্প প্রশাসন

ভারতের সাথে বাণিজ্য বিরোধ দ্রুত সমাধানের আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, বিশ্বের দুই মহান দেশ নিজেরাই এর সমাধান করবে। তবে বেসেন্ট মার্কিন শুল্ক সত্ত্বেও নয়াদিল্লির রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখার সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, ভারত-রাশিয়ার এই বাণিজ্য ইউক্রেনে মস্কোর আক্রমণকে উস্কে দিচ্ছে।ফক্স বিজনেসের সাথে […]

ভেনেজুয়েলা উপকূলে ৮ যুদ্ধ জাহাজ ও ১২০০ মিসাইল নিয়ে মার্কিন সেনাদের অবস্থান

ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও ১ হাজার ২০০ মিসাইল নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এমন তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।মাদক চোরাচালান ঠেকাতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মাদুরো এসব কথা জানান।তিনি জানান, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে মার্কিনিরা। এমন কিছুর জন্য তার সেনারা প্রস্তুত […]

ভারতের পাঞ্জাবে স্রোতের তাণ্ডবে ২৯ জনের মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ

ভারতের পাঞ্জাব রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে সুতলজ, বিয়াস ও রাভি নদী উপচে পড়েছে। টানা এক মাস ধরে চলা এই বন্যায় এখন পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ।সরকারি তথ্য অনুযায়ী, ২৩ জেলার মধ্যে ১২টি জেলার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। সবচেয়ে বিপর্যস্ত […]

আফগানিস্তানে এত বিধ্বংসী ভূমিকম্প, মৃত্যু-৮০০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। ভূমিকম্পে দেশটিতে ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভূমিকম্প-প্রবণ দেশটিতে প্রায়শই এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। কারণ, এটি কয়েকটি ফল্ট লাইনের উপরে অবস্থিত […]

চীনে মোদি-পুতিন, করলেন হাস্যোজ্জ্বল কোলাকুলি

চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। দুই নেতাই এই সম্মেলনে একসঙ্গে হাজির হয়েছেন। তাদের সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলন শুরুর আগে মোদি ও পুতিন একসঙ্গে হেঁটে সেখানে […]

গাজা দখলে ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে ইসরায়েল, নিহত-৭৮

ইসরায়েল গাজা নগর দখলের পরিকল্পনা বাস্তবায়নে ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ ঠেলে দেওয়ার চেষ্টা করছে। রবিবার ভোর থেকে অন্তত ৭৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩২ জন খাদ্যের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছিলেন। খবর আল জাজিরার।রবিবার গাজা নগরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, আল-কুদস হাসপাতালের কাছে তাঁবু এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের […]

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে-৬২২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। ভূমিকম্পে কুনার প্রদেশে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।এদিকে আল জাজিরা বলছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জন নিহত এবং ১,৫০০ […]