রাশিয়া ইউক্রেনের ১৬টি ড্রোন ভূপাতিত করেছে : মস্কো

রাশিয়া শুক্রবার বলেছে, তারা দেশটির দক্ষিণাঞ্চলে এবং বর্ধিত ক্রিমীয় উপদ্বীপে ইউক্রেনের ১৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে রুশ ফেডারেশনের বিভিন্ন স্থানে ড্রোন ব্যবহার করে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৬টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোনের মধ্যে ক্রিমীয় উপদ্বীপে ১৩টি এবং ভলগোগ্রাদ […]

পেরুর আন্দিজ হিমবাহের অর্ধেক বরফ গলে গেছে

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে পেরুর আন্দিজ পর্বতের অর্ধেকেরও বেশি এলাকার বরফ গলে গেছে। বিশ্বের বেশিরভাগ গ্রীষ্মমন্ডলীয় হিমবাহের প্রতিনিধিত্ব করে আন্দিজ পর্বতমালা। দেশটির পরিবেশ মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।ন্যাশনাল ইনস্টিটিউট অব গ্লেসিয়ার অ্যান্ড ইকো সিস্টেমের গবেষণা রিপোর্টে জানায়, সর্বশেষ হিসাবে ১৯৬২ সাল থেকে হিমবাহগুলো ১ হাজার ৩৪৮বর্গ কিলোমিটার (৫২০ বর্গ মাইল) হ্রাস পেয়েছে।সংস্থাটি জানিয়েছে, পেরুর […]

যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলা, নিহত ৩০

যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের অধিভুক্ত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আর তাতে নিহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার (২৪ নভেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানায়।তার আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) […]

বিএনপির নির্বাচন বয়কট প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়াবে কি না- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘আমি আগেও বলেছি, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক, সবসময় এটাই আমাদের (যুক্তরাষ্ট্রের) চাওয়া।’সোমবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস […]

হামাসের সঙ্গে সমঝোতা করতে রাজি হলো ইসরাইল

গত দেড় মাস ধরে চলা যুদ্ধে এই প্রথমবারের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরাইল।সোমবার (২১ নভেম্বর) ইসরায়েলভিত্তিক টেলিভিশন চ্যানেল কানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই ইসরাইলের শাসকগোষ্ঠী এই সমঝোতায় আসতে আগ্রহী।হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি […]

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা, নিহত-১৭

গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ নভেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।এদিকে জাবালিয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পর […]

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে চিঠি ইরানের

বিশ্বের সব দেশকে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইরান। এ লক্ষ্যে বিশ্বের অন্তত ৫০টি দেশকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।ইরানের প্রেসিডেন্ট গতকাল সোমবার রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জর্দানসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান।ইসলামী বিপ্লবের কণ্ঠস্বর হিসেবে পরিচিত […]

মিয়ানমারে জান্তা সেনাদের হামলায় নিহত-২৫

মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির জান্তা সেনারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সরকারি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জান্তা-বিরোধী যোদ্ধা।গত শুক্রবার রাতে সাগাইং অঞ্চলের মাইনমু শহরে চালানো অতর্কিত দুটি হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে।আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিয়ানমার নাউ।প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে সাগাইং অঞ্চলের মাইনমু টাউনশিপে অতর্কিতভাবে […]

বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প : জরিপ

ঘনিয়ে আসছে মার্কিন মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের দৌড়ে আছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে কার প্রতি জনগণের আগ্রহ এ নিয়ে সংবাদমাধ্যম এবিসি ও ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে; বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যা ডেমোক্রেট শিবিরের জন্য অস্বস্তির পূর্ভাবাস।প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে […]

তাইওয়ানে গলফ বল কারখানায় আগুনে ৯ জনের প্রাণহানি

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহের শেষ দিকে একটি গল্ফ বল কারখানায় আগুনে কমপক্ষে নয় জন নিহত হয়েছে। ওই আগুনের ঘটনায় বিস্ফোরণে চারজন দমকলকর্মী মারা গেছে। কর্মকর্তারা আজ সোমবার এ কথা জানান।স্থানীয় সরকারের তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতভর আগুনে ১০০ জনেরও বেশি লোক আহত হয়েছে। যাদের বেশিরভাগই পিংটুং কাউন্টির দুর্ঘটনাকবলিত কারখানাটির শ্রমিক।স্থানীয় এক […]