কাতার বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা দেবে সৌদি আরব

আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের টিকিটধারীদের জন্য স্বল্পমেয়াদে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের ‘হায়া ফ্যান কার্ড’ করলেই বিশ্বকাপের ১০ দিন আগে ‘মাল্টিপল-এন্ট্রি ভিসা’র জন্য আবেদন করা যাবে। ভিসার আবেদন গৃহীত হলে সৌদি আরবে ৬০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। এজন্য আগে কাতারে যেতে হবে […]
যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি

দুবাইগামী ইন্ডিগোর একটি বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। শনিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমানটি ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল। কিন্তু এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গেছে। বেনামি ফোনে পুলিশ […]
হাঙ্গেরিতে দুটি পরমাণু চুল্লি নির্মাণ করবে রাশিয়া

রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম আগামী সপ্তাহে হাঙ্গেরিতে দুটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ শুরু করবে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী শনিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন।২০১৪ সালে রাশিয়া ও ইইউভুক্ত দেশটির মধ্যে সাক্ষরিত চুক্তির আওতায় পাক পারমাণবিক প্ল্যান্ট সম্প্রসারণ করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে চুল্লি দুটি প্রস্তুত হবে বলে আশা করছে দেশটির সরকার। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা […]
ঋণ নিয়ে সতর্ক করলো আইএমএফ

মার্কিন ডলারের শক্তিবৃদ্ধিতে কিস্তি পরিশোধ যখন কঠিনতর হয়ে উঠেছে, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ সহায়তার জন্য আবেদন করছে একের পর এক দেশ। এ অবস্থায় নিম্নআয়ের পাশাপাশি মধ্যম আয়ের দেশগুলোর জন্য দ্রুত ও আরও বিস্তৃত পরিসরে অর্থ সহায়তার ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির উপ-প্রধান।শুক্রবার (২৬ আগস্ট) ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমএফের ফার্স্ট ডেপুটি […]
জাতিসংঘে এনপিটির খসড়া ঘোষণার ব্যাপারে রাশিয়ার আপত্তি

পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির ওপর জাতিসংঘে চার সপ্তাহের সম্মেলনের পর একটি যৌথ ঘোষণার ব্যাপারে রাশিয়া শুক্রবার বাধা দিয়েছে। মস্কো এই ঘোষণা পত্রের নিন্দা জানিয়ে বলেছে, এই দলিলে ‘রাজনৈতিক’ লক্ষ্য রয়েছে।পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা জোরদারে প্রতি পাঁচ বছর পর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী ১৯১ টি দেশ […]
শ্রীলঙ্কায় শিশুরা না খেয়ে ঘুমাতে যায় : জাতিসংঘ

অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার শিশুরা ‘ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়’ এ কথা উল্লেখ করে শুক্রবার জাতিসংঘ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের সংকটের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে।আমদানির জন্য বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ার পর দ্বীপ দেশটি এ পর্যন্ত সবচেয়ে গুরুতর অর্থনৈতিক মন্দার কারণে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। জাতিসংঘ শিশু […]
শস্য চুক্তির আওতায় ১০০ কোটি কেজি খাবার রপ্তানি : জেলেনস্কি

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য চুক্তি হওয়ার পর কৃষ্ণসাগর বন্দর থেকে এ পর্যন্ত ১০০ কোটি কেজি কৃষি পণ্য রপ্তানি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এক ভাষণে জেলেনস্কি বলেন, এ পর্যন্ত শস্যবোঝাই ৪৪টি জাহাজ ১৫টি দেশের উদ্দেশে ছেড়ে গেছে। আরও শস্যবোঝাই […]
ফর্মুলা চুরির অভিযোগ, ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

করোনার টিকা নিয়ে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে ফাইজার-বায়োএনটেক কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না। কোম্পানিটির দাবি, করোনার টিকা তৈরিতে মডার্নার উদ্ভাবিত প্রযুক্তি ‘কপি’ করেছে ফাইজার-বায়োএনটেক। মহামারির কয়েক বছর আগে মডার্না ওই প্রযুক্তি উদ্ভাবন করেছিল। শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মডার্না কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন কোম্পানি মডার্না ও জার্মান কোম্পানি […]
মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগের জায়গায় নেই বাংলাদেশ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের এক প্রতিবেদনে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি। এতে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রেস কনফারেন্সের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করেন মিশেল ব্যাচেলেট। সম্প্রতি বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক […]
কলকাতায় এবার দুর্গাবেশে ধরা দিবেন অপু বিশ্বাস

ভারতের কলকাতায় আসন্ন দুর্গোৎসবের ‘মুখ’ হিসেবে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। পূজার চারদিন চার রকমের পোশাকে সাজবেন তিনি।জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও দক্ষিণ ট্যাংরা শীতলা যুব সংঘ পুজা কমিটি, এবার দুর্গাপুজার মুখ হিসেবে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নির্বাচন করেছে। সম্প্রীতির বার্তা নিয়ে এ কাজের জন্য কোনো পারিশ্রমিকই নিচ্ছেন না অপু বিশ্বাস।সম্প্রতি কলকাতার […]