শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

কলকাতায় এবার দুর্গাবেশে ধরা দিবেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১২৫ বার

ভারতের কলকাতায় আসন্ন দুর্গোৎসবের ‘মুখ’ হিসেবে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। পূজার চারদিন চার রকমের পোশাকে সাজবেন তিনি।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও দক্ষিণ ট্যাংরা শীতলা যুব সংঘ পুজা কমিটি, এবার দুর্গাপুজার মুখ হিসেবে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নির্বাচন করেছে। সম্প্রীতির বার্তা নিয়ে এ কাজের জন্য কোনো পারিশ্রমিকই নিচ্ছেন না অপু বিশ্বাস।
সম্প্রতি কলকাতার একটি পূজা প্রাঙ্গণে তাকে দেখা গেছে লাল বেনারসিতে। সাথে মানানসই সোনার গয়না, গলায় পদ্মফুলের মালা। অন্য আরেকটি মণ্ডপে পরেছেন লালপাড় সাদা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা।
অপু বিশ্বাস বলেন, এই বছর দুটি পূজার মুখ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। বাংলাদেশেও আমরা দুর্গাপূজা সেলিব্রেট করি। তবে এ বছর প্রথম কলকাতায় পূজা কাটাবো।

প্রসঙ্গত, কলকাতায় নিজের প্রথম চলচ্চিত্র ‘আজকের শর্টকাট’-এর শুটিং শুরু করছেন অপু বিশ্বাস। গায়ক নচিকেতা চক্রবর্তীর গল্পে ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার। মুখ্য চরিত্রে অপু বিশ্বাসের সাথে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories