বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াও নতুন ব্রিটিশ রাজার আরও অজানা তথ্য

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হয়েছেন চার্লস। গত শনিবার ‘রাজা তৃতীয় চার্লস’ নাম নিয়ে তিনি সিংহাসনে আরোহণ করেছেন। তিনি রানি এলিজাবেথের জ্যেষ্ঠ পুত্র। রাজা হিসেবে অভিষেক হওয়ার পর তাঁর সম্পর্কে জানার কৌতূহল বেড়েছে মানুষের মধ্যে। তাঁর অতীত জীবন ও ব্যক্তিগত জীবনের চমকপ্রদ কিছু তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।  তিনি […]

চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে-৯৩

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ২০১৭ সালের পর ভয়াবহ এই ভূমিকম্পে আরও বহু মানুষ আহত হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গত সপ্তাহে সিচুয়ান প্রদেশে ওই ভূমিকম্পটি আঘাত […]

বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা, ইউক্রেনের ৯০ লাখ মানুষ বিদ্যুৎহীন

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতে দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। বেসামরিক এসব অবকাঠামোর মধ্যে একটি বিদ্যুৎকেন্দ্রও রয়েছে। এতে করে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।অন্যদিকে রুশ হামলার কারণে বিদ্যুৎহীন মানুষের সংখ্যা ৯০ লাখ। দিন দু’য়েক আগে ইউক্রেনের পাল্টা হামলায় খারকিভ অঞ্চলে নিজের প্রধান ঘাঁটি পরিত্যাগ করতে বাধ্য হয় রাশিয়া। […]

পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।  রোববার (১১ সেপ্টেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।এদিকে ভূমিকম্পের কারণে পাপুয়া নিউগিনিতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের […]

উত্তর কোরিয়ার নিজেকে ‘পরমাণু অস্ত্রধারী’ রাষ্ট্র ঘোষণা করল

উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাস করেছে। দেশটির নেতা কিম জং-উন এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এই খবর দিয়েছে। খবর এনডিটিভির। আইনটিতে বলা হয়েছে, দেশটি আত্মরক্ষার জন্য আগেই পারমাণবিক হামলা চালাতে পারবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের […]

বাকিংহাম প্যালেসের বাইরে শোকার্তদের উপচেপড়া ভিড়

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাকিংহাম প্যালেসের পতাকা অর্ধনমিত করা হয়। এরপর প্যালেসের বাইরে থাকা সবাই শোকে স্তব্ধ হয়ে পড়েন। ক্রমেই বাড়তে থাকে ভিড়। কারণ মৃত্যুর খবরটি বিভিন্ন মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মূলত রানির গুরুতর অসুস্থতার খবর পাওয়ার পরই সেখানে সব শ্রেণি-পেশার নাগরিকদের ভিড় বাড়তে থাকে।৭৭ বছর বয়সী শিলা ডি বেলাইগে কান্নাজড়িত কণ্ঠে […]

পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৪০০

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে এক হাজার ৪০০ জনের কাছাকাছি দাঁড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় ১৫ শিশুসহ আরও ৩৬ জন প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আনাদোলুর। লাখো মানুষকে বাস্তুচ্যুত এবং আনুমানিক এক হাজার কোটি ডলারের ক্ষতি করা পাকিস্তানের এবারের এ ভয়াবহ বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।কয়েক সপ্তাহ টানা বৃষ্টির পর দেশের এক-তৃতীয়াংশ […]

যুক্তরাষ্ট্রে গাড়িতেই ঘর সংসার সাজিয়ে বসেছে ৫ সদস্যের গার্সিয়া পরিবার

যুক্তরাষ্ট্রের মলি এবং জ্যারেন গার্সিয়া ভেবেছিলেন ঘর-বাড়ি সব ছেড়েছুড়ে রাস্তায় থাকবেন এবং ২০১৯ সালে তারা তা করেও ফেলেন। টেক্সাসের জোসুয়াতে তিন বেডরুম, দুই বাথরুমের বাড়ি বিক্রি করে তিন সন্তান নিয়ে তারা এখন থাকছেন একটি রিক্রিয়েশনাল ভেহিকল (আরভি) বা বিলাসবহুল একটি গাড়িতে।এরইমধ্যে তারা যুক্তরাষ্ট্রের ২৫টি রাজ্য ভ্রমণ করেছেন, ব্যবহার করেছেন ৫টি গাড়ি। এখন তারা যে গাড়িতে […]

রানি এলিজাবেথের মৃত্যুতে পোপের গভীর শোক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এক টেলিগ্রামবার্তায় পোপ বলেন, রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ব্রিটেনসহ কমওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।তিনি ব্রিটিশ রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। খবর আনাদোলুর।ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর রাজত্ব করার পর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন। তার […]

ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত-৪

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে বন্দুক হামলায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার ১৯ বছর বয়সী এক কিশোরের দ্বারা ওই হামলা পরিচালিত হয়েছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। বন্দুক হামলার অন্তত একটি ঘটনা ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় বুধবার সময় রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করা হয়েছিল। লবি কাউন্টির শেরিফ […]