দিল্লিতে তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রী, রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। সেখানে সব রেকর্ড ভেঙে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। খবর এনডিটিভির।দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন-চারদিন এরকমই তাপপ্রবাহ চলবে রাজধানীতে। একইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে প্রচণ্ড গরমে জ্বালাপোড়া ভাব থাকবে। উত্তর-পশ্চিম ভারতেও একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের […]
মুম্বাই বিমানবন্দর-তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি

ভারতের মুম্বাই শহরের তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। সোমবার মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে এই হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়।মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাজ হোটেল ও মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন। হুমকি প্রদানকারী এও দাবি করেন যে দুটি […]
গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হওয়ার ফলে দেশটির এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ উৎক্ষেপণের খবর দিয়েছিল। আর এরপরই সোমবার মধ্যরাতে রাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে।উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের উপমহাপরিচালক রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত […]
মহাকাশে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া

২৭ মে থেকে ৪ জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। প্রতিবেশী জাপানকে এই পরিকল্পনার কথা জানিয়েছে পিয়ংইয়ং।গত নভেম্বরে তৃতীয় প্রচেষ্টায় প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল উত্তর কোরিয়া।জাপানের কোস্টগার্ড জানিয়েছে, রবিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আট দিনের এই উৎক্ষেপণ উইন্ডো শুরু হয়েছে। উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপ এবং ফিলিপাইনের লুজন দ্বীপের কাছে তিনটি সামুদ্রিক […]
ফিলিস্তিনিদের জেগে ওঠার ডাক হামাসের

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের জেগে ওঠার ডাক দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি দখলদার বাহিনী রাফাহ শহরের একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে অন্তত ৩৫ জনকে হত্যা করেছে। এরপরই এমন আহ্বান জানাল সংগঠনটি।ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অনেকেই নারী ও শিশু।কাতারভিত্তিক […]
ভানুয়াতুর কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুতে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। এতে সুনামির কোন আশংকা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার প্রায় ৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে সমুদ্র তলদেশের প্রায় ২৯ কিলোমিটার গভীরে।প্রশান্ত মহাসাগরীয় সুনামি […]
পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৭০

ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনির একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৬৭০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ভূমিধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া গ্রামের আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটিতে হতাহতের এই পরিসংখ্যান জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা।পাপুয়া নিউ গনির রাজধানী পোর্ট মোর্সবে-ভিত্তিক জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার মুখপাত্র সেরহান আকতোপার্ক […]
আরব মন্ত্রীদের সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে ম্যাক্রোঁর আলোচনা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার গাজা যুদ্ধ এবং ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেছেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এই কথা জানিয়েছে।ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই বৈঠকের আয়োজন করেন। জাতিসংঘের শীর্ষ আদালত ইসরায়েলকে গাজা উপত্যকার রাফাহ শহরে তাদের অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টা পর […]
আর্মেনিয়া সীমান্তের ৪ গ্রাম আজারবাইজানের নিয়ন্ত্রণে

তিন দশকেরও বেশি সময় ধরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলে আসছিল। অবশেষে সীমান্ত চুক্তির অধীনে আর্মেনিয়ার চার গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান।আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ জানিয়েছেন, শুক্রবার সীমান্তবর্তী গাজাখ জেলার এ গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজানের সীমান্ত পরিষেবা। সীমান্ত চুক্তির অধীনে আজারবাইজানকে ফেরত দেওয়া এই অঞ্চলের আয়তন ছিল ৬.৫ বর্গ কিলোমিটার (২.৫ বর্গমাইল)। এই চুক্তিটি দেশ […]
পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহত ১০০

উত্তর পাপুয়া নিউ গিনির একটি প্রত্যন্ত গ্রামে একটি ভূমিধসে প্রায় ১০০ জন নিহত হয়েছে।দেশটির এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভোর ৩টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। গভীর ঘুমে আছন্ন থাকাকালীন চোখের পলকে মাটির তলায় চলে গিয়েছে গোটা গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই তখন ঘুমে আছন্ন। পাহাড়ের একটা অংশ ধসে পড়ে। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। […]