অর্থসংকটের মধ্যেই পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

পাকিস্তানের অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন মিফতাহ ইসমাইল। দেশটিতে নানা ধরনের সংকটের মধ্যেই তার এ পদত্যাগের ঘোষণা এল। রোববার (২৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় দলের নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি। জানা গেছে, পাঁচ বছর নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইসহাক দার। খবর দ্য ডনের।এই মুহূর্তে […]
হিমাচলে গাড়ি খাদে পড়ে নিহত ১০ পর্যটক

ভারতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। নিহত ১০ জনই পর্যটক। নিহতদের মধ্যে তিনজন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে হিমাচল প্রদেশের কুল্লু জেলার বানজার মহকুমার ঘিয়াঝি এলাকায় একটি টেম্পো ট্রাভেলার খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (২৬ […]
রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত-৬

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। রুশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।ইজহেভস্ক শহরে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর পরই […]
মিয়ানমার সংকটে জাতিসংঘের ভূমিকায় ক্ষুব্ধ মালয়েশিয়া

মিয়ানমারে চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা পরিষদ উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। তাদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী।তিনি বলেন, কারও কারও মতে, নিরাপত্তা পরিষদ […]
অবশেষে পর্যটকদের জন্য দুয়ার খুলে দিলো ভুটান

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুয়ার খুলে দিলো ভুটান। ফলে শনিবার (২৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় ভুটানে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। করোনা মহামারির কারণে প্রায় আড়াই বছর নিজেদের সীমান্ত বন্ধ রেখেছিল দেশটি। পর্যটন শুল্কের ক্ষেত্রে টেকসই উন্নয়ন ফি নামে একটি সংশোধন এনেছে ভুটান। গত তিন দশক ধরে টেকসই উন্নয়ন ফি ৬৫ ডলার […]
জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের আঘাতে নিহত-২

জাপানের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুনের আঘাতে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয় বেশ কয়েকটি এলাকা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেড় লাখের মতো পরিবার।ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহর শিজুওকা। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে রেকর্ড ৪১৭ মিমি বৃষ্টিপাত হয়েছে সেখানে। টাইফুনের […]
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮ মাসে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমা অব্যাহত রয়েছে এ সপ্তাহেও। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) একদিনে প্রায় পাঁচ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এর দাম। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন ডলারের দর সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দার শঙ্কা আরও তীব্র হওয়ার জেরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে বলে মনে […]
প্রবল বর্ষণে নাইজারে নিহত ১৭৯ জন

নাইজারে চলতি বছরের জুন থেকে হওয়া প্রবল বর্ষণে মোট ১৭৯ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।সংস্থাটি জানায়, সাধারণ নাগরিকদের বাড়িঘর ডুবে যাওয়া বা ভেঙে পড়ার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এ অঞ্চলের অধিকাংশের বাড়ি মাটি দিয়ে তৈরি।দেশটির মানবিক সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত সপ্তাহে জিন্ডার এলাকার অ্যাঙ্গুয়াল […]
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ছবক দিলো সৌদি আরব

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার ছবক দিয়েছে সৌদি আরব। দেশটির শুরা কাউন্সিলের স্পিকার আবদুল্লাহ বিন মুহাম্মাদ আল-শেখ ইরানের প্রতি এ আহ্বান জানিয়েছেন।একইসঙ্গে তিনি দেশটিকে ইয়েমেনে হুতিদের প্রতি সমর্থন বন্ধ করার ছবক দিয়েছেন। ওমানের রাজধানী মাস্কাটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শুরা কাউন্সিলে তিনি এ আহ্বান জানান। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সৌদি […]
রাশিয়ায় যুক্ত হতে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট আজ

রাশিয়ায় যোগদানের জন্য মস্কোপন্থি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ওই চারটি অঞ্চলে গণভোট হওয়ার কথা রয়েছে। যদিও পশ্চিমা দেশগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং গণভোটকে অবৈধ বলেও আখ্যায়িত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডগুলোর রাশিয়া-নিযুক্ত নেতারা ভোটের পরিকল্পনা ঘোষণা করেন। মস্কোর এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর […]