সাংবাদিক নীতিমালা ফের যাচাই-বাছাই করা হবে: সিইসি

নির্বাচনের খবর সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞাসহ নানা বিধি-নিষেধ আরোপ করে জারি করা নীতিমালা ফের যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রয়োজনে সংশোধনও করা হবে। জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বুধবার (১২ এপ্রিল) নীতিমালা জারির পর থেকেই নানা মহলের সমালোচনার মুখে পড়ে […]
জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু বৃহস্পতিবার

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় বসবে অধিবেশন। এর আগে ২১ মার্চ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেন।এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন এবং জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন। চার থেকে […]
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড : ২০ হাজারেরও বেশি পরিবার ঈদ আন্দত স্তিমিত

২৬ বছর ধরে বঙ্গবাজারে ব্যবসা করেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মিজানুর রহমান। তার টিশার্ট ও গেঞ্জির সাতটি দোকানে ১৫ জন কর্মচারী কাজ করতেন। ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণ মালামাল সংগ্রহে ছিল তার। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে আগুন লাগার খবরে শনিরআখড়ার বাসা থেকে ছুটে গিয়ে দেখেন বঙ্গবাজার মার্কেটের মাঝখানে ও পূর্বপাশে অল্প অল্প আগুন জ্বলছে। এরপর ধীরে ধীরে […]
পাঁচ সিটিতে ইভিএম নিয়ে সিদ্ধান্ত আজ

দেশের পাঁচটি সিটি কর্পোরেশন (গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নির্বাচন নিয়ে বৈঠক আজ (০৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে, পাঁচ সিটি […]
আগামী সংসদ নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে

আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে নয় ৩০০ আসনেই ভোট হবে ব্যালটের মাধ্যমে। সোমবার (০৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় আরও পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এসব সিটি […]
৫ সিটি করপোরেশনের ভোটের তারিখ ঘোষণা

গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, রাজশাহী ও সিলেটে ২১ জুন, খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গাজীপুর সিটিতে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।সোমবার (০৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন […]
ওআইসির ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

বাংলাদেশ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। মোমেন আরও জানান, বাংলাদেশ ওআইসির ইসলামি মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। এশিয়ার অপর দুই সদস্য তুরস্ক ও ইরান। মৌরিতানিয়া ওআইসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাকি দুটি ভাইস প্রেসিডেন্ট হলো প্যালেস্টাইন ও নাইজেরিয়া।
আট জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (১২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন জেলা প্রশাসক (ডিসি) পাওয়া জেলাগুলো হলো- রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজার। প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদকে রাজশাহীতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইলে, ঢাকা দক্ষিণ […]
বাংলাদেশের সব বন্দর ব্যবহার করতে পারবে ভুটান

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক ইন ট্রানজিট সংক্রান্ত একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। ফলে পণ্য পরিবহনে ভুটান বাংলাদেশের সব বন্দর ব্যবহার করতে পারবে। ফলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়বে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে আজ সোমবার (১৩ মার্চ) এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব […]
নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মাধ্যমে যদি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের বিতর্কের ঊর্ধ্বে থাকার সুযোগটা বেড়ে যাবে।তিনি বলেন, ‘গণমাধ্যমের বিপক্ষে কখনোই আমাদের অবস্থান নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গণতন্ত্রের স্বার্থে যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়টা আমরা দেখব।’ আজ সোমবার (১৩ মার্চ) নির্বাচন ভবনের […]