ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত

ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করেছেন হাইকোর্ট।নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।সূত্রাপুর (ডিএসসিসি ওয়ার্ড ৪৭), ডেমরা (ডিএসসিসি ওয়ার্ড ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯) উপজেলা নিয়ে গঠিত ঢাকা-৪ আসন।আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানমকে […]

ভোটের পরদিন রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের দিন শনিবার এবং ভোটের দিন ঢাকার রাস্তা অনেকটাই ছিল ফাঁকা। ভোটের পরদিন সোমবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মালবাহী গাড়ি চলতে দেখা গেছে সকাল থেকে। তবে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় তেমন একটা দেখা যায়নি।সকাল ৯টায় রাজধানীর বাড্ডা থেকে শুরু করে রামপুরা, মালিবাগ, […]

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে। সংসদ ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন।সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন। বাংলাদেশ […]

গোপীবাগে ট্রেনে আগুন : নিহত ৪

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছে। আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলে চার প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল।কমলাপুর রেলস্টেশনে পৌঁছনোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন […]

১৮৬ বিদেশিকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন ইসির

দ্বাদশ সংসদ নির্বাচন দেখার জন্য যে বিদেশিরা আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী।আজ বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে বলেও […]

নির্বাচন ইস্যুতে বৃহস্পতিবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতির বিষয়ে ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক মিশন, সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।আগামীকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে ব্রিফিং করবেন তিনি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।গত ২৫ ডিসেম্বর রাতে […]

নির্বাচন সুষ্ঠ না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা মনে […]

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মেশিনসহ মালামাল পুড়ে গেছে।রোববার ভোর ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।তিনি বলেন, বিকেবাড়ি এলাকায় বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ […]

কেন্দ্রে জালভোট পড়লে চাকরি চলে যাবে

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, যে কেন্দ্রে একটি জাল ভোট পড়বে; সেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এ ছাড়া ওই কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের চাকরি চলে যাবে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ইসি মো. আহসান হাবিব […]

২৯ ডিসেম্বর নয়, ৩ জানুয়ারি থেকে মাঠে নামবে সশস্ত্র বাহিনী

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে আগামী ৩ জানুয়ারি থেকে মাঠে নামবে সশস্ত্র বাহিনী, থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত।রোববার (২৪ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্রবাহিনী বিভাগ।চিঠিতে জানানো হয়, আসন্ন নির্বাচন অবাধ, […]