মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় এ চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, তিন দেশের কারও ওপর যদি কোনো সশস্ত্র হামলা হয় তাহলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।এই চুক্তির আওতায় সৌদিকে সহায়তা দেওয়ার আগ্রহের কথা জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী […]

রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির লোহিত সাগর উপকূলের জ্বালানি স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। হামলায় হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে […]

আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বাংলাদেশিদের পাঠানোর অভিযোগে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে স্পেনে বিচার শুরু হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর কথা বলে বাংলাদেশিদের কাছ থেকে জনপ্রতি ১৩ হাজার ইউরো করে নিতো চক্রটি। তবে ইউরোপে পৌঁছে দেওয়ার বদলে তাদের আটলান্টিক মহাসাগরে ছোট নৌকা কিংবা রাবারের নৌকায় তুলে দেওয়া হতো।সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার মানবপাচার চক্রগুলো তাদের অনিয়মিত […]

মানবতাবিরোধী অপরাধ: ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সারাদেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উসকানি ও সহযোগিতার দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।রবিবার (২০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল ৫০০ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করেন।এদিকে, রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, […]

সেমিফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কাের।কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় চীনের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট হাতে পেয়েছে তারা।অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে […]

কন্যা সন্তানের বাবা-মা হলেন দীপিকা-রণবীর

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারা।পোস্টে একটি শিশুর পায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।সুখবর ছড়িয়ে পড়ার পর দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক […]

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েও নিশ্চায়ন করেনি ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী।অর্থাৎ তারা যে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, সেখানে ভর্তির কোনো আগ্রহ নেই। পাশাপাশি মাইগ্রেশন আবেদন করে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে […]

জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া খেয়ে পালালো সদস্য সচিবের গ্রুপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়ে পালান শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের অনুসারীরা। পরিস্থিতি বেগতিক দেখে তার আগেই ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সদস্য সচিব আরেফিন।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জবি ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। […]

১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে সকল ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল বসাতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মীর শাহে আলম জানান, শুধু প্রধানমন্ত্রীর বাসভবন […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে […]