দ্রুততম সময়ের মধ্যে অপ্রতিম হত্যার বিচার সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততম সময়ের মধ্যে কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার সম্পন্নের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমন দ্রুত হয়েছিল, অপ্রতিমের ক্ষেত্রেও তেমন হবে। আমরা পুলিশের পক্ষ থেকে সব সহযোগিতা করবো।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার […]
পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস-ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫ যাত্রী।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের […]
কিশোরগঞ্জে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া শিয়ালের কামড়ে দু’দিনে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। শিয়ালের আক্রমণ থেকে রেহাই পায়নি গবাদিপশুও।গুরুতর আহত হয়েছে তিনটি ছাগল ও দুটি গরু। শিয়ালটি এখনও ধরা না পড়ায় কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের […]
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মূলত আইফোনটি ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।তুহিন, ফাহাদ, কামরুল এবং সিয়ামসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তারা সবাই হত্যার দায় […]
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবরোধ করে শিক্ষার্থী।মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।এর আগে, সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং সকাল ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা সম্পন্ন করে গন্ধমতিতে চিরনিদ্রায় […]
চুয়াডাঙ্গায় অপারেশন টেবিলে বিএনপি নেতার মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর

চুয়াডাঙ্গা শহরের উপশম নার্সিং হোমে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলায় রবগুল মোল্লা (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্লিনিকটিতে নিহতের ক্ষুব্ধ স্বজনরা দফায় দফায় ভাঙচুর চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।জানা […]
জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস

দেশে তীব্র জ্বালানি সংকটের মাঝেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে থেকে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশের সবচেয়ে বড় ও পুরনো এই গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এদিন দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য […]
ঢাকার পল্লবীতে বাসে আগুন

হঠাৎ একের পর এক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন লাগানোর ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। এরই ধারাবাহিকতায় এবার মিরপুরের পল্লবীতে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার সিরামিক রোডে এই ঘটনা ঘটে।পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন […]
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, […]
যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত, না মানলে চূড়ান্ত যুদ্ধ

চলমান যুদ্ধ বন্ধে আলোচনার জন্য কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ৭টি শর্ত পাঠিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন যদি তাদের এসব দাবি প্রত্যাখান করে, তবে ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকারও সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তেহরান।সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই জানান, কাতার ইরানের শর্তগুলো ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে এবং […]