পশ্চিম গোলার্ধে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার,ভেনেজুয়েলাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক মাত্রায় সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, বহু বছর ধরে পরিত্যক্ত থাকা পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটি দ্রুত আধুনিকায়ন করা হচ্ছে। ২০০৪ সালে ঘাঁটিটি বন্ধ করার আগে এটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন নৌঘাঁটি।উপগ্রহচিত্র ও স্থলচিত্র বিশ্লেষণে […]

দেশ টিভির এমডি আরিফ ও নাসার কর্ণধার নজরুলকে গ্রেপ্তার দেখানো হলো

জুলাই গণ–অভ্যুত্থানের সময়ের দুই মামলায় নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সোমবার (৩ নভেম্বর) এই আদেশ দেন।রাজধানীর গুলশান থানা এলাকায় কামাল হোসেন প্রকাশ সবুজ হত্যা মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের […]

স্ত্রী-কন্যাসহ আ হ ম মোস্তফা কামালের আয়কর নথি জব্দ

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৩ নভেম্বর) দুদকের পৃথক চারটি আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য […]

কমলো এলপিজির দাম

চলতি নভেম্বরে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই এই দর কার্যকর হবে।নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটোগ্যাসেরও। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা […]

গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে অর্থনীতিতে এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি

গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে দেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি পেয়েছে ১৯ দশমিক ১৩ শতাংশ। যা বৈশ্বিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের অর্থনৈতিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।সাধারণত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ হ্রাস পায়। কিন্তু বাংলাদেশ এই ধারায় একমাত্র ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হয়েছে।বিশ্বব্যাংকের ডাটা বিশ্লেষণ করে […]

বিশ্বকাপ জয়ের পরেই বিয়ের ঘোষণা স্মৃতি মান্ধানার, পাত্র কে এই পলাশ

ক্রিকেটে নতুন ইতিহাস লিখল ভারতীয় নারী ক্রিকেট দল। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে হারমানপ্রীত কৌরের দল। এই জয় ‘ব্লু’ জার্সির প্রতিটি মেয়েদের জন্য নিঃসন্দেহে বিশেষ।তবে দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধনার জন্য এটি একটু বেশিই তাৎপর্যপূর্ণ। কারণ মাঠের বাইরেও তিনি শিগগির জীবনের নতুন […]

মৌসুমীকে নিয়ে ফেসবুকে ওমর সানীর পোস্ট, আবেগঘন বার্তা দিলেন নায়ক

চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন এলেই তা বিশেষ হয়ে ওঠে ওমর সানীর কাছে। তবে গত দুই বছর ধরেই এই দিনটি একসঙ্গে উদযাপন করতে পারছেন না তারা। কারণ মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন, আর ওমর সানী রয়েছেন দেশে। তাই এবারের জন্মদিনে তাদের দেখা হচ্ছে না।যদিও ভালোবাসার প্রকাশ থামেনিমৌসুমীর জন্মদিনে সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ওমর […]

মুক্তির পর থেকেই আলোচনায় ‘বাহুবলি’র নতুন কিস্তি

এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলি: দ্য এপিক’। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ ও আলোচনা তুঙ্গে। প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া অভিনীত এই মহাকাব্যিক সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পায়, এর আগের দিন বাছাই করা কিছু হলে প্রিমিয়ার আয়োজন করা হয়েছিল। আর মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই সিনেমাটি ‘বাহুবলি: দ্য বিগিনিং’–এর হিন্দি […]

ঢাবি শিক্ষকের ‘আপত্তিকর’ ছবি প্রকাশ, মামলা করলেন যাদের বিরুদ্ধে

ছবি বিকৃতভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া মোনামি। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ থানায় এ মামলা করেন তিনি।সাংবাদিক মুজতবা খন্দকার ছাড়াও মামলায় অন্যান্য আসামিরা হলেন, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন […]

কুবিতে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে পুনরায় রাজনীতি উন্মুক্ত করার দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (২ নভেম্বর) উপাচার্যের কাছে এ স্মারকলিপি জমা দেয় সংগঠনটির নেতাকর্মীরা।স্মারকলিপিতে বলা হয়, গত বছরের আট আগস্ট ১০০তম সিন্ডিকেট সভায় আওয়ামী দোসর হিসেবে পরিচিত তৎকালীন উপাচার্য মঈন ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। সেই সিন্ডিকেটের অবৈধ সিদ্ধান্ত এখনও […]