ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

সম্প্রতি প্রবল শক্তি সঞ্চার করে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে বিদায় নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। এর রেশ কাটতে না কাটতেই চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসের ২১ তারিখ পর্যন্ত সাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক […]
আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না বলেও জানিয়েছেন তিনি।বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব মন্তব্য করেন জামায়াত আমির।তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে […]
কোর কমিটির সভা: সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠকে জানানো হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের জন্য আপাতত ৫০ শতাংশ সদস্যকে ফিরিয়ে নেওয়া হবে। আগামীকাল বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর […]
মাঝরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টা দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাস থেকে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।জেসমিন আরা রুমাকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো […]
শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

আসন্ন নির্বাচনে ৩০০ আসনে শাপলা কলি প্রতীকে এনসিপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।তিনি বলেন, ‘আমরা সারাদেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি, বিচারের জন্য কথা বলে যাচ্ছি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপনার-আমার সবার দল।নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের […]
যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা: ‘সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায়’ লিপ্ত জাতিসংঘ

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গাজা উপত্যকায় খাদ্য ও অন্যান্য মানবিক সরবরাহ পৌঁছানো ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। তিনি বলেন, সাহায্য সংস্থাগুলি “সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায়” লিপ্ত, কারণ বোমা বিধ্বস্ত ছিটমহল জুড়ে সরবরাহ ব্যাহত হচ্ছে।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র আবির এতেফা বলেন, যুদ্ধবিরতির পর গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনো […]
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। তার এই সাফল্য পুরো বিশ্বের নজর কেড়েছে এবং ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন অধ্যায় উন্মোচন করেছে।বুধবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়লেন মামদানি। তিনি নিউইয়র্কের […]
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের ওপর অষ্টম দিনের শুনানি চলছে। বুধবার (৫ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে অষ্টম দিনের মতো এ বিষয়ে শুনানি শুরু হয়।এর আগে সপ্তম দিনের মতো মঙ্গলবার (৪ নভেম্বর) আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি […]
বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন

বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে এ খাতে রপ্তানির পরিমাণ ছিল ৭৭৯ মিলিয়ন ডলার। ২০২৫ সালের মধ্যে তা এক বিলিয়ন ডলারে পৌঁছানোর আশা করছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।মঙ্গলবার (০৪ নভেম্বর) রাজধানী ঢাকায় যুক্তরাষ্ট্রের সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি), কেজিএস গ্রুপ ও মাহবুব গ্রুপের মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) […]
অ্যাশেজের প্রথম টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বহুল আলোচিত অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের ইনজুরির কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।এছাড়া শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে থাকা দুই নতুন মুখ জেক ওয়েদারল্ড এবং ব্রেন্ডন ডগেট প্রথম টেস্টের জন্য দলে সুযোগ পেয়েছেন।হাঁটুর ইনজুরির কারণে কামিন্স […]