আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বহুল আলোচিত অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের ইনজুরির কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
এছাড়া শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে থাকা দুই নতুন মুখ জেক ওয়েদারল্ড এবং ব্রেন্ডন ডগেট প্রথম টেস্টের জন্য দলে সুযোগ পেয়েছেন।
হাঁটুর ইনজুরির কারণে কামিন্স পার্থ টেস্টে খেলতে পারবেন না, যা জানা গিয়েছিল আগেই। তার অনুপস্থিতিতে স্মিথের ওপরই নেতৃত্বের ভার দেয়া হয়েছে। দলের নতুন মুখ ৩১ বছর বয়সী জেক ওয়েদারল্ড চলতি শেফিল্ড শিল্ডে শেষ ছয় ইনিংসে ৪১.৩৩ গড়ে তিনটি ফিফটি করেছেন এবং গত মৌসুমেও তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
পিএসজিকে হারিয়ে বায়ার্ন মিউনিখের টানা ১৬তম জয়
প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ ও স্যাম কনস্টাসের দলে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার দুজনই থাকলেও, তাদের একাদশে সুযোগ পাওয়া নির্ভর করবে মাঠের অবস্থা ও ফিটনেসের ওপর।
বোলিং আক্রমণে থাকছেন জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন। ব্রেন্ডন ডগেট ও শন অ্যাবট রিজার্ভ হিসেবে থাকবেন।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন,‘এই দলটি আমাদের ভালো ভারসাম্য এনে দিয়েছে এবং নির্বাচিত ১৪ জন শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডে খেলবে, তাই আমরা প্রথম টেস্ট শুরুর আগেই তথ্য সংগ্রহ চালিয়ে যাব।
অস্ট্রেলিয়া স্কোয়াড প্রথম অ্যাশেজ টেস্ট : স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট ও শন অ্যাবট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *