ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে ২০২৫: জাতিসংঘ

২০২৫ সাল ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। মূলত চলতি বছরটি ইতিহাসের সবচেয়ে গরম তিনটি বছরের একটি হতে যাচ্ছে। আর এটিই পৃথিবীকে আরও গভীরভাবে টেনে নিচ্ছে জলবায়ু সংকটের দিকে।সংস্থাটি সতর্ক করেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে পৃথিবী জলবায়ু সংকটের এমন পর্যায়ে পৌঁছাবে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। বৃহস্পতিবার (৬ […]

ভারতে বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বিলম্বিত

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআইএ) এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। এতে করে একশোটিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ফ্লাইট বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে বিমান চলাচল ব্যাহত হয়।যাত্রী সতর্কবার্তায় বলা হয়েছে, […]

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নামে মারধর-নির্যাতনসহ হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার আদালতে মামলা হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে নালিশি মামলার আবেদন করেন মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করেছেন।আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন […]

সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও পেঁয়াজের ঝাঁজ বেশি

শীতের আগমনীতে রাজধানীর সবজির বাজারে স্বস্তি নেমেছে। তবে বাগড়া দিয়েছে পেঁয়াজ। এক সপ্তাহে পেঁয়াজের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ এখন ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ভোক্তার সবজির স্বস্তি ম্লান হতে বসেছে।শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরবরাহ সংকটের অজুুহাতে দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ […]

পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ, খুশিতে যা বললেন স্বামী ভিকি কৌশল

সুখবর দিলেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন তারা। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এ সুখবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তারকা জুটি নিজেরাই জানিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন এই খুশির খবর জানিয়ে ভিকি কৌশল লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই আমরা।’ […]

শনিবার থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামছেন প্রাথমিক শিক্ষকরা

এবার কঠোর আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বেতন বৈষম্য দূরীকরণ ও নিজেদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠাসহ তিন দফা দাবিতে শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।দশম গ্রেডে বেতন নির্ধারণের মূল দাবিতে চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করছে।শুক্রবার (৭ […]

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তুরস্কে ফুটবল ক্লাব সভাপতিসহ ১৭ রেফারি গ্রেফতার

ফুটবলে ম্যাচ ফিক্সিং এবং জুয়ার অভিযোগে তুরস্কের একটি ক্লাবের সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার জন্য ১৭ জন রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইস্তাম্বুলের আদালত মোট ২১ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন, যাদের মধ্যে ১৮ জনকে এরই মধ্যে আটক করা হয়েছে।কিছু দিন আগে […]

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, পার হতে হবে শুধু একটি ধাপ

ইলন মাস্ক কি হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক? টেসলার শেয়ারহোল্ডাররা স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) যে ভোটে অংশ নেবেন, তাতে অনুমোদন মিললে এই রেকর্ড গড়তে পারেন তিনি। টেসলা প্রধান নির্বাহী মাস্কের বেতন–প্যাকেজের মূল্য আনুমানিক এক ট্রিলিয়ন ডলার। যা বিশ্বের ১৭০টির বেশি দেশের বার্ষিক জিডিপির চেয়েও বেশি। বর্তমানে টেসলায় তার মালিকানা প্রায় ১৩ শতাংশ; […]

ডেঙ্গু আক্রান্ত আরও ৪৮৮ জন হাসপাতালে

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০৭ জনেই স্থির রয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও […]

সিডনিতে বৃহৎ আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি উদ্যোক্তাদের ঈদ এক্সিবিশন

২০২৬ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে সিডনি বাঙালি বুটিক ক্লাব ধারাবাহিকভাবে আয়োজন করতে যাচ্ছে অন্যতম বৃহৎ ঈদ এক্সিবিশন। সিডনি বাঙালি কমিউনিটি ইনক-এর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি (রবিবার) ও ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইংগেলবার্ন কমিউনিটি হলে। এরপর ১ মার্চ, ৮ মার্চ এবং ১৫ মার্চ টানা তিনটি রোববার এক্সিবিশনটি অনুষ্ঠিত হবে মিন্টু […]