ফুটবলে ম্যাচ ফিক্সিং এবং জুয়ার অভিযোগে তুরস্কের একটি ক্লাবের সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার জন্য ১৭ জন রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইস্তাম্বুলের আদালত মোট ২১ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন, যাদের মধ্যে ১৮ জনকে এরই মধ্যে আটক করা হয়েছে।
কিছু দিন আগে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছিল, দেশের ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জন রেফারি এবং কমপক্ষে ১৮ জন ক্লাব কর্তার ফুটবল জুয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য তারা পেয়েছেন। এর ফলস্বরূপ, দুর্নীতি মুক্ত করতে টিএফএফ সরাসরি জুয়ার সঙ্গে জড়িত ১৫২ জন রেফা
তদন্তে জানা গেছে, এই দুর্নীতির মাধ্যমে অন্তত ১০০০টি ম্যাচে ফিক্সিং করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দায়িত্ব ও পদের অপব্যবহার, ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
টিএফএফ সভাপতি ইব্রাহিম হ্যাসিয়োসমানলু এই পরিস্থিতিকে ‘তুরস্কের ফুটবলে নৈতিক সঙ্কট’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন,‘যেকোনো রেফারিকে জিজ্ঞেস করুন। ঠিক সময়ে বেতন পাননি, এমন একজনও যদি থাকেন তা হলে আমি ফেডারেশন সভাপতির পদ ছেড়ে দেব। আমরা গত বছরও রেফারিদের বেতন বাড়িয়েছি। এ বারও রেফারিদের বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।