বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণ-রুপার দাম

যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৬.২১ ডলারে। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম কমেছে ১ শতাংশ।ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৭ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩.৩০ ডলারে […]

বাজারে ভরপুর শীতের সবজি, তবুও দাম কমছে না

শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার। গত সপ্তাহের তুলনায় না বাড়লেও দাম এখনও হাতের নাগালে আসেনি। অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। দেশি টমেটো বাজারে আসলেও দাম ১৬০ টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।শুক্রবার (২১ নভেম্বর) সকালে ধানমন্ডি রায়ের বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।ব্যবসায়ীরা জানান, গত […]

আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে চালকের আসনে বাংলাদেশ। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড দাঁড়িয়েছে ৫০৮ রানে। আয়ারল্যান্ডের সামনে এখন ৫০৯ রানের বিশাল লক্ষ্য।সেঞ্চুরির পথে থাকা মুমিনুল হক সেঞ্চুরি ছুঁতে পারেননি। লাঞ্চ থেকে ফিরে ১১৮ বলে ৮৭ রান করে আউট হয়েছেন মুমিনুল। অন্য […]

বিশ্বকাপে একই গ্রুপে পড়তে পারে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী হচ্ছে যারা

গত কয়েকবছর ধরেই আইসিসির যে কোন টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে থাকা নিয়মিত চিত্র। তারই ধারাবাহিকতায় আগামী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়তে চলেছে।যদিও ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত খসড়া সূচি অনুযায়ী, এই ধারাবাহিকতা বজায় রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল […]

তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ: শেকৃবি উপাচার্য

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ বলে মন্তব্য করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে তারেক রহমানের ৬১ জন্ম বার্ষিকী উপলক্ষে শেকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফ্রী মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা ক্যাম্পে এ মন্তব্য করেন তিনি।ড. আব্দুল লতিফ বলেন, আজ এমন একজন মানুষের […]

সবার চোখ এখন থাইল্যান্ডে, মধ্যমণি মিথিলা

দূর দেশের মঞ্চে আলো ঝলমলে সাজ। চারপাশে দাঁড়িয়ে বিশ্বের ১২১ দেশের সুন্দরীরা আত্মবিশ্বাসে উজ্জ্বল। তাদের মাঝখানে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের এক তরুণী তানজিয়া জামান মিথিলা। একসময় জেলা শহরের সাধারণ একটি মেয়ের স্বপ্ন ছিল শুধু নিজেকে গড়ে তোলা; সেই মেয়েটিই দাঁড়িয়ে আছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে।গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর থেকেই […]

মিস ইউনিভার্সের সেই আহত প্রতিযোগী এখন আইসিইউতে

মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। দুর্ঘটনার তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকেরা জানাচ্ছেন, নিরাপত্তার স্বার্থে তাঁকে অন্তত আরও সাত দিন আইসিইউতে রাখতে হবে।২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রিলিমিনারি রাউন্ডে অংশ নিচ্ছিলেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল […]

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্ক বার্তা

বিশ্বজুড়ে ৩৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ফোন নাম্বার ও প্রোফাইল ছবি ফাঁস হয়ে গেছে! অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয় ও এসবিএ রিসার্চের সাইবার নিরাপত্তা গবেষকদের একটি দল জানিয়েছে, অ্যাপটির একটি গুরুতর দুর্বলতা কাজে লাগিয়ে গোপনে ব্যবহারকারীদের প্রোফাইলে থাকা সব তথ্য সংগ্রহ করা সম্ভব। এই ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিতে ছিলেন বলেও জানিয়েছেন তারা।গবেষকদের দাবি, […]

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও

৪৮ জেলার শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। এ জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না। দিনে ভাতা মিলবে। এ ব্যাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে হবে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি […]

শীত এলেই ঠোঁট ও মুখে ঘা হয়? ঘরোয়াভাবেই সারাবেন যেভাবে

শীতকালে খুব সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাওয়া। এ সময় ত্বকের নানা সমস্যা দেখা দেয়। ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁটের কোণে ঘা হওয়া এবং মুখের ভেতর বা জিহ্বায় ছোট ছোট সাদা বা লালচে ঘা হয়। এ ধরনের সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাপথাস আলসার বা ক্যানকার সোর।শীতে মুখের এসব সমস্যায় ঝাল কিংবা মশলাদার […]