কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]
ঢাকা সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিবরণ

ঢাকা সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিবরণ ছবিঃ সংগৃহীতরাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের পর ভবন হেলে পড়া, পলেস্তারা খসে পড়া এবং আগুন লাগাসহ একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে মোটাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত অধিকাংশ ঘটনায় বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। আরমানিটোলা […]
এর চেয়ে ভয়ংকর ভূমিকম্পের আশঙ্কা

আজকের শক্তিশালী ভূমিকম্পকে আসন্ন আরও বড় বিপর্যয়ের সতর্ক সংকেত হিসেবে দেখছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার। তিনি জানিয়েছেন, যে প্লেট দীর্ঘদিন ধরে আটকে ছিল, আজকের ৫.৭ মাত্রার ভূমিকম্প তার লক বা আটকে থাকা অংশ খুলে যাওয়ার ইঙ্গিত দেয়।শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ […]
ভূমিকম্প: বিভিন্ন হাসপাতালে আসা হতাহতদের প্রাথমিক তালিকা

দেশে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সব হাসপতালে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সকল ওষুধসহ আনুষঙ্গিক সরকারের পক্ষ থেকে দেয়া হবে।শুক্রবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মঈনুল আহসান এ তথ্য জানিয়েছেন।মুঠোফোনে ভূমিকম্পে বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতদের প্রাথমিক তথ্যও দিয়েছেন ডা. মঈনুল আহসান। তার দেয়া তথ্য মোতাবেক—স্যার সলিমুলাহ মেডিকেল কলেজ […]
সশস্ত্র বাহিনী দিবসে’ সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিতে পারেন খালেদা জিয়া: বিএনপি মিডিয়া সেল

সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।শায়রুল কবির বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া অনুষ্ঠানে অংশ নেবেন বলে সম্মতি প্রকাশ করেছেন।এদিকে, আজ ২১ নভেম্বর, যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘সশস্ত্র […]
৩ উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জামায়াতের, ডিসিদের বদলি নিয়েও প্রশ্ন

১৪ অক্টোবর প্রথমবারের মতো কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জামায়াতের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের। এরপর ১৪ নভেম্বর ৮ দলের সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট ৩ উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনে হুঁশিয়ারি দেয়া হয়।নির্বাচনের তফসিল ঘোষণার আগে একের পর এক জেলা প্রশাসকসহ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে বদলি আর পদায়ন ভালোভাবে নিচ্ছে না […]
ক্যামেরন হাইল্যান্ডে বড় অভিযানে ১৭৪ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিবাসন–সংক্রান্ত অপরাধে মোট ৪৬৮ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এরমধ্যে ১৭৪ জনই বাংলাদেশি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ৫৪৭ জন সদস্য ও কর্মকর্তার চারটি দল অংশ নেয়। ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল এবং সবজি খামার ঘিরে চারটি পৃথক জোনে অভিযান চালানো […]
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলকাতাও, আতঙ্কগ্রস্ত পুরো শহর

ঢাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কলকাতা ও পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভারতের স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৮ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, সকাল ১০টা ০৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।হঠাৎ […]
আইসিটি প্রসিকিউশনে বৈশ্বিক অ্যাম্বাসেডর ও উপদেষ্টা নিয়োগ দিলো সরকার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন টিমের জন্য একজন বৈশ্বিক অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে সরকার।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে বৈশ্বিক অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আইসিটি প্রসিকিউশনের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ আলীকে আইসিটির প্রধান প্রসিকিউটরের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা […]
ভোটের আগে দাবির পসরা প্রশাসন ক্যাডারদের, এবার গাড়ি কিনতে বিনা সুদে ৪৫ লাখ টাকা ঋণের আবদার

জাতীয় নির্বাচন এলেই দাবির পসরা নিয়ে বসেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এবার গাড়ি কেনার ঋণ ৩০ লাখ টাকা থেকে বাড়িয়ে বিনা সুদে ৪৫ লাখ টাকা করার আবদার জানিয়েছেন তারা। এতে শুধু উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ঋণ নিতে চাইলে সরকারকে গুণতে হবে প্রায় ১ হাজার কোটি টাকা। অর্থনৈতিক টানাপোড়েনের এই সময়ে, এমন সিদ্ধান্ত অন্যান্য ক্যাডারদের সঙ্গে বৈষম্য বাড়াবে […]