টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে অক্ষত অবস্থায় ১৪ লাখ টাকা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি ঘর থেকে অক্ষত অবস্থায় ১৪ লাখ টাকা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে সেই টাকা ঘরের মালিকের কাছে হস্তান্তর করা হয়।ফায়ার সার্ভিস জানায়, রোববার সকালে টঙ্গীর কাঁঠাল দিয়া এলাকায় টিনশেঠের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সেমিপাকা সাতটি ঘরের মধ্যে পাঁচটি পুড়ে যায়। বাড়ির মালিক জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসকে জানান, […]
সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হবে। ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন […]
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের বক্তব্যে এমন বাস্তবতাই নতুন করে উঠে এসেছে। তিনি বলেন, ‘সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে। আকাশের যত তারা, আইনের তত ধারা- সেগুলোই প্রয়োগ করা হয় সাংবাদিকদের নিয়ন্ত্রণে।সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব […]
হাসপাতালের উদ্দেশে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালের যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন।বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।পরীক্ষা শেষে খালেদা জিয়াকে আবার […]
বাউল আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৩ নভেম্বর) দলটির ধর্ম ও সম্প্রীতি সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে বাউল, ফকির, সুফি, তাসাওফপন্থীসহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে। এই বৈচিত্র্য রক্ষা করা মানে আমাদের মানবিক রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক […]
এবার ভূমিকম্পে কাঁপলো সৌদি-ইরাক-ইরান

ভূমিকম্পে কেঁপে উঠেছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৪।একই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫.০৯।সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো মদিনা […]
কুয়েত প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত, কার্যকর ২৩ ডিসেম্বর

আবাসন (ইকামা), ভিজিট ভিসা এবং নির্ভরশীলদের স্পন্সর ফি–সহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে কুয়েত সরকার। আগামী হতে যাওয়া এই নতুন সিদ্ধান্তে ইকামা নবায়ন, ভিসা শর্ত, নির্ভরশীল ফি এবং নির্বাসন সংক্রান্ত বিধানে বড় পরিবর্তন আনা হয়েছে।নতুন আইন অনুযায়ী কুয়েতে আবাসন ও ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে, যা প্রবাসীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে। সবচেয়ে […]
রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পূর্বনির্ধারিত ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।রোববার (২৩ নভেম্বর) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের […]
নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এল ২৬ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার কোটি ৪৬ লাখ টাকা। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি […]
মেসির গোল এবং হ্যাটট্রিক অ্যাসিস্টে ইতিহাস গড়ে ফাইনালে মায়ামি

লিওনেল মেসির পায়ের জাদুতে যেন অবিশ্বাস্য গতিতে ছুটে চলেছে ইন্টার মায়ামি! গোল করা কিংবা অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি প্রথমবারের মতো এমএলএস (মেজর লিগ সকার) প্লে-অফের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে।সোমবার (২৪ নভেম্বর) এমএলএস কাপ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে মায়ামি ৪-০ গোলের বড় ব্যবধানে এফসি সিনসিনাটিকে বিধ্বস্ত করেছে। […]