বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এল ২৬ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার

চলতি বছরের নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার কোটি ৪৬ লাখ টাকা। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নভেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার।
গেল ২ থেকে ৮ নভেম্বর দেশে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। আর নভেম্বরের প্রথম দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories