বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে অক্ষত অবস্থায় ১৪ লাখ টাকা উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি ঘর থেকে অক্ষত অবস্থায় ১৪ লাখ টাকা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে সেই টাকা ঘরের মালিকের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, রোববার সকালে টঙ্গীর কাঁঠাল দিয়া এলাকায় টিনশেঠের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সেমিপাকা সাতটি ঘরের মধ্যে পাঁচটি পুড়ে যায়। বাড়ির মালিক জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসকে জানান, তার ঘরের ভেতর ব্যবসায়িক ১৪ লাখ টাকা রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে তল্লাশি চালিয়ে অক্ষত অবস্থায় ১৪ লাখ টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা শাহীন মিয়া জানান, সকালে মহানগরী টঙ্গী এলাকার কাঁঠালিয়া বাসা বাড়িতে আগুনের খবর পান। পরে টঙ্গী স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাড়ির মালিকের দেয়া তথ্য অনুযায়ী আগুন লাগা ঘরের ভেতর থেকে ১৪ লাখ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories