“মা জননী“

ঘুমিয়ে গেছে মা জননীজাগবে না আর কভূ,মাযে আমার জনম দু:খিওপারে, সুখে থাকুক তবু। আমরা মায়ের অধম সন্তানপারিনি, মাকে ধরে রাখতে,সৃস্টির বিধান মানতে হবেক্ষমা করো পাপ-অজান্তে। আমরা মায়ের গর্বের ধনভূলত্রুটি-ক্ষমা করো প্রভূ ,ক্ষমা করো, মাগো মোদেরভূল যদি হয় কভূ। শুণ্য ঘরে কাদেরে প্রাণমা নেই তাই ভেবে,কে দেবে আর ভালোবাসাকে খোজ নেবে তবে ? মায়ের স্নেহ প্রেম […]
“রক্তের বিনিময়ে অর্জিত বিজয়“

নীল আকাশে ভাসে আজস্বাধীনতার গান,রক্তে লেখা ইতিহাসেজাগে নতুন প্রাণ। রক্তিম সূর্য ডিসেম্বরেওঠে বিজয়ের উল্লাসে,লাল সবুজের পতাকা দোলেবাংলার বাতাসে। বাংলার মাটিতে মিশে আছেলাখো শহিদের প্রাণ,জীবন বিলিয়ে রেখে গেছে তারাসোনার বাংলার মান। ভূলিনি, ভূলিনি, ভূলিনি মোরাতাদের অবদান,তাদের চেতনায় বলে কথা আজবাংলার কুটি প্রান। রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ডিসেম্বরের স্মৃতিকথা,একাত্তরের ১৬ ই ডিসেম্বরহৃদয়ে আছে গাঁথা।
সায়মন ওভারসিজের আসফিয়ার বিরুদ্ধে ১৬ কোটি টাকা পাচারের অভিযোগ মন্ত্রণালয়ে

উদ্যোগেও দেশে প্লেনের টিকিট কেলেঙ্কারি থামানো যাচ্ছে না। এবার বিশেষ কায়দায় এয়ার টিকিট বিক্রি করে বিদেশে বিপুল অঙ্কের টাকা পাচারের অভিযোগ উঠেছে সায়মন ওভারসিজ লিমিটেড নামে একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির টিকিট কেলেঙ্কারির বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। ক্রস বর্ডারে (দেশের বাইরে) এয়ার টিকিট বিক্রি করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা […]
২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেও এখনো পর্যন্ত ভোটার হননি। ভোটার হয়ে প্রার্থী […]
তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান […]
কোনো দলে নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শুক্রবার) সকালে এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মাদুরোকে সমর্থন পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দিতে চাপ বাড়াচ্ছেন, ঠিক সেই সময় রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ভেনেজুয়েলার এ নেতার সঙ্গে যোগাযোগ করেছেন।ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন।বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার ১৭ দিনের মধ্যে দ্বিতীয়বারের […]
৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।জাপানের আবহাওয়া সংস্থা শুরুতে ভূমিকম্পটির তীব্রতা ৬.৫ হিসেবে জানিয়েছিল, পরে তা সংশোধন করে ৬.৭ […]
বাগেরহাটের চারটি ও গাজীপুরের পাঁচটি আসন বহাল রেখে গেজেট প্রকাশ

আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাগেরহাট ও গাজীপুরের মোট নয়টি আসনের সীমানায় সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেন ইসি সচিব আখতার আহমেদ। একই সঙ্গে জাতীয় সংসদের ৩০০ (তিনশত) আসনের পুনগত ১০ সেপ্টেম্বর ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ইসি। এতে বাগেরহাটে চারটি থেকে কমিয়ে তিনটি এবং […]
লালবাগ চৌরাস্তায় ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর লালবাগ চৌরাস্তায় ছুরিকাঘাতে রিয়াদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পথচারী মো. ফাহিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগ চৌরাস্তায় রক্তাক্ত অবস্থায় রিয়াদকে পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি। […]