বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

লালবাগ চৌরাস্তায় ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার
লালবাগ চৌরাস্তায় ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর লালবাগ চৌরাস্তায় ছুরিকাঘাতে রিয়াদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. ফাহিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগ চৌরাস্তায় রক্তাক্ত অবস্থায় রিয়াদকে পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি। তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।
নিহতের মা নাসিমা বেগম জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জে হলেও বর্তমানে লালবাগ শহীদনগর ৮ গলিতে থাকেন তারা। রিয়াদ আগে চকবাজারের একটি জুতার কারখানায় কাজ করতেন, তবে বর্তমানে বেকার ছিলেন। তিন বছর আগে বিয়ে করেন তিনি। স্ত্রী সুমাইয়া আক্তার কিছুদিন ধরে এক সন্তানকে নিয়ে ইসলামবাগে বাবার বাড়িতে থাকছেন। তিন ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন সবচেয়ে ছোট। তার বাবার নাম আব্দুস সালাম।
নাসিমা বেগম আরও বলেন, সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল রিয়াদ। কিছুক্ষণ পর মোবাইল ফোনে ছুরিকাঘাতের খবর পান তিনি। দ্রুত হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত যুবকের পিঠে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories