নীল আকাশে ভাসে আজ
স্বাধীনতার গান,
রক্তে লেখা ইতিহাসে
জাগে নতুন প্রাণ।
রক্তিম সূর্য ডিসেম্বরে
ওঠে বিজয়ের উল্লাসে,
লাল সবুজের পতাকা দোলে
বাংলার বাতাসে।
বাংলার মাটিতে মিশে আছে
লাখো শহিদের প্রাণ,
জীবন বিলিয়ে রেখে গেছে তারা
সোনার বাংলার মান।
ভূলিনি, ভূলিনি, ভূলিনি মোরা
তাদের অবদান,
তাদের চেতনায় বলে কথা আজ
বাংলার কুটি প্রান।
রক্তের বিনিময়ে অর্জিত বিজয়
ডিসেম্বরের স্মৃতিকথা,
একাত্তরের ১৬ ই ডিসেম্বর
হৃদয়ে আছে গাঁথা।