ঘুমিয়ে গেছে মা জননী
জাগবে না আর কভূ,
মাযে আমার জনম দু:খি
ওপারে, সুখে থাকুক তবু।
আমরা মায়ের অধম সন্তান
পারিনি, মাকে ধরে রাখতে,
সৃস্টির বিধান মানতে হবে
ক্ষমা করো পাপ-অজান্তে।
আমরা মায়ের গর্বের ধন
ভূলত্রুটি-ক্ষমা করো প্রভূ ,
ক্ষমা করো, মাগো মোদের
ভূল যদি হয় কভূ।
শুণ্য ঘরে কাদেরে প্রাণ
মা নেই তাই ভেবে,
কে দেবে আর ভালোবাসা
কে খোজ নেবে তবে ?
মায়ের স্নেহ প্রেম ভালোবাসা
আর পাবো না কভু,
মাগো তুমি গেলে চলে
তোমার-স্থৃতিটুকু হারাবেনা তবু।
Leave a Reply